সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে খেতেই হবে এই খাবার, মনে থাকবে সব উত্তর

প্রস্তুতি যতই ভালো হোক না কেন প্রশ্নের উত্তর ভুলে যায়। তবে এত বড় পরীক্ষায় ভুল করলে চলবে না, এগুলি বোর্ডের পরীক্ষা। ভালো ফল করলে পছন্দের স্কুল, কলেজে অ্যাডমিশন পাওয়া যাবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একজন শিক্ষার্থীর জীবনের প্রথম বড় ধাপ বলা হয় মাধ্যমিক পরীক্ষাকে। উচ্চমাধ্যমিক (Exam Food List) হল দ্বিতীয় বড় ধাপ। পরীক্ষার্থীদের মনে কিছুটা ভয় রয়েছে। কারণ এর আগে হয়তো অনেকেই নিজের স্কুলের বাইরে এক অজানা পরিবেশে গিয়ে পরীক্ষা দেয়নি। চিন্তার কারণে প্রস্তুতি যতই ভালো হোক না কেন প্রশ্নের উত্তর ভুলে যায়। তবে এত বড় পরীক্ষায় ভুল করলে চলবে না, এগুলি বোর্ডের পরীক্ষা। ভালো ফল করলে পছন্দের স্কুল, কলেজে অ্যাডমিশন পাওয়া যাবে।

সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে খেতেই হবে এই খাবার, মনে থাকবে সব উত্তর

আরও পড়ুন: বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিলেন জুনিয়র বচ্চন

মাথা ঠাণ্ডা রেখে পরীক্ষা দিতে হবে। আর মাথা ঠাণ্ডা রাখতে চাইলে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু খাবার অবশ্যই বেছে নিতে হবে। তাহলেই সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে। এই খাবারগুলি পরীক্ষার্থীদের স্মৃতি শক্তি এবং মনোযোগ বাড়াতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে খেতেই হবে এই খাবার, মনে থাকবে সব উত্তর

পরীক্ষা দিতে যাওয়ার আগে ওমেগা (Omega) যুক্ত খাবার খেতে পারেন। সেক্ষেত্রে স্যালমন, সার্ডিনের মত মাছ খেতে পারেন। যারা আমিষ খেতে চাইছেন না তাঁরা ৪-৫ টা আমন্ড, ওয়ালনাট খেতে পারেন। শরীরে ভিটামিন ও খনিজের জোগান দিতে হবে। মরশুমি ফল খেতে পারেন। কমলালেবু, বেদানা, আঙুর খেতে পারেন। ফলে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এই উপাদানগুলি শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে।

সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে খেতেই হবে এই খাবার, মনে থাকবে সব উত্তর
সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, পরীক্ষার আগে খেতেই হবে এই খাবার, মনে থাকবে সব উত্তর

সবুজ শাক সবজি হল অ্যান্টিঅক্সিডেন্টের (Antioxidant) খনি। শীতকাল মানেই সবুজের সমাহার। দেহে ভিটামিন এবং খনিজের ঘাটতি মেটানোর কাজেও মরশুমি সবজির জুড়ি মেলা ভার। এই উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কাটাতে সাহায্য অরে। পরীক্ষার হলে যাওয়ার আগে ব্রেকফাস্টে (Breakfast) ভাত বা রুটির সঙ্গে সবজির একটা পদ রাখতেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন