বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিলেন জুনিয়র বচ্চন

'দ্য ফিয়ার অফ ফলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলার উইল বিল্ড ইয়োর ড্রিমস।' অর্থাৎ, ব্যর্থতার ভয় আপনার স্বপ্ন নষ্ট করতে পারে। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে নিজের স্বপ্ন পূরণের সুযোগ থাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বচ্চন পরিবার থেকে ভাঙনের যে হাওয়া বইছে তাতে গোটা বলিউডে সাড়া ফেলে দিয়েছে। জল্পনা চলছে, ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চনের বিবাহিত জীবনে ইতি টানছেন। এমনকি ঐশ্বর্য নাকি আলাদা থাকছেন। মেয়ে আরাধ্যা কখনও বাবার সঙ্গে কখনও মায়ের সঙ্গে থাকছেন। এরইমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এসবের মাঝেই অভিষেক বচ্চনের একটি পোস্ট ফের তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা উস্কে দিল।

বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিল জুনিয়র বচ্চনের পোস্ট

আরও পড়ুন: সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সেখানে লেখা, ‘দ্য ফিয়ার অফ ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলার উইল বিল্ড ইয়োর ড্রিমস।’ অর্থাৎ, ব্যর্থতার ভয় আপনার স্বপ্ন নষ্ট করতে পারে। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে নিজের স্বপ্ন পূরণের সুযোগ থাকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, কোন ব্যর্থতার কথা বলছেন অভিষেক বচ্চন। তবে কি ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ পাকাপাকি হয়ে গেল? এত জল্পনা চললেও কেউই এনিয়ে কিছুই স্পষ্ট করেননি।

বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিল জুনিয়র বচ্চনের পোস্ট
বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিল জুনিয়র বচ্চনের পোস্ট

গত বছর থেকেই বলিউডের (Bollywood) এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। সেখানেই নেটিজেনদের অনেকেই লক্ষ্য করেন, তাঁর হাতে বিয়ের আংটি নেই। নেটিজেনদের দাবি, এর আগে যেকোনও অনুষ্ঠানেই এর আগে তাঁর আঙুলে ওই আংটি নাকি দেখা গিয়েছে। গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা গেল না তাঁদের বিয়ের আংটি।

বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিল জুনিয়র বচ্চনের পোস্ট

বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিল জুনিয়র বচ্চনের পোস্ট

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। যার নাম আরাধ্যা। শোনা যায়, বিয়ের কিছু বছর পর থেকেই শ্বশুর অমিতাভ বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। গতবছর দীপাবলির পর থেকে অভিষেক ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন