সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশেষ ডুগল নিয়ে আসল গুগল (Google Doodle on Republic Day)। সাদা কালোর জমানা থেকে বর্তমান রঙিন যুগ, টিভির পর্দা বদল হলেও এক রয়েছে আজকের দিনের গুরুত্ব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে আজ পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে কুচকাওয়াজের মধ্যে দিনটি উদযাপন করছেন। প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশেষ ডুগল নিয়ে আসল গুগল (Google Doodle on Republic Day)। সাদা কালোর জমানা থেকে বর্তমান রঙিন যুগ, টিভির পর্দা বদল হলেও এক রয়েছে আজকের দিনের গুরুত্ব।

সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

 

আরও পড়ুন: সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

গুগল এই ডুডলের (Doodle) মাধ্যমে একটি বিশেষ বার্তা সামনে এনেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি থেকে আজকের কালার টিভি, মোবাইল ফোনের যাত্রাপথ ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্প সৃষ্টি করেছেন বৃন্দা জাভেরি। গত বছর এই দিনে বিশেষ ডুডল সামনে এনেছিল গুগল। সেই শিল্পের সৃষ্টিকর্তা ছিলেন গুজরাটের শিল্পী পার্থ কোঠেরিকা। বিশেষ কাগজ কেটে প্যারেডের মুহূর্ত বন্দী করেছিলেন নিজের শিল্পের মাধ্যমে।

সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর শুরু হয়েছিল ভারতের সংবিধান (Constitution of India) তৈরির কাজ। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ গ্রহণ করে। সেই মর্মে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে বৈঠক চলার পর গণ পরিষদ সংবিধানকে অনুমোদন দেয় এবং ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।

সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

সাদা কালোর যুগ থেকে রঙিন জমানা, প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০ টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকর হয়। ১০ টা ২৪ মিনিটে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাজেন্দ্র প্রসাদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন