সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন আজ অর্থাৎ ২৬ জানুয়ারি। ১৯৫০ সালের এই দিনে দেশের সংবিধান কার্যকর করা হয়েছিল। পরবর্তীকালে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস। জাতীয় ছুটি পালনের মধ্যে দিয়েই দিনের উদযাপনে মেতে উঠবে দেশবাসী। এই দিনে স্কুল, কলেজ, অফিস সহ অনেক জায়গায় পতাকা উত্তোলন করা হয়। তবে ভারতীয় সংবিধানের কিছু তথ্য এখনও হয়তো আপনার অজানা (Unknown facts about constitution of india)

আরও পড়ুন: বছরের প্রথম পূর্ণিমা, পুষ্পুপুনিতে শুভ যোগে ফুলে ফেঁপে উঠবে ৩ রাশি

১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ভারতের জন্য একটি সংবিধান চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ২৮৪ সদস্যের একটি গণপরিষদ গঠন করা হয়।

সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

বি আর আম্বেদকরের (B R Ambedkar) সভাপতিত্বে খসড়া কমিটি সংবিধান তৈরি করে। সেই খসড়া ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ গ্রহণ করে। সেই মর্মে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে বৈঠক চলার পর গণ পরিষদ সংবিধানকে অনুমোদন দেয় এবং ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।

সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য
সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

সংবিধানের আসল কপিটি প্রেম বিহারী রাইজাদা দ্বারা তির্যক শৈলীতে লেখা হয়েছিল দুটি ভাষায় হিন্দি (Hindi) ও বাংলা (Bengali), যা ছিল বিশ্বের দীর্ঘতম সংবিধান। ভারতের সংবিধানের অধিকাংশ সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স, আয়ারল্যান্ড সহ একাধিক দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০ টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকর হয়। ১০ টা ২৪ মিনিটে ভারতের প্রথম রাষ্ট্রপতি (First President of India) হিসেবে শপথ নেন রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad)

সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

দেশের সংবিধানে ৪৪৮ টি অনুচ্ছেদ ও ১২ টি তফশিল রয়েছে। এর প্রথম খসড়াতে ২০০০ টি সংশোধনী আনা হয়েছিল। ১৯৫০ সালের পর থেকে ১০৫ টি সংশোধনী আনা হয়েছে। ১৯৭৬ সালে সংবিধানের প্রস্তাবনায় দুটি শব্দ যোগ করা হয়, সেই দুটি শব্দ হল- ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন