Milk Cake: দুধ কেটে গেছে? চাপ নেই বানিয়ে নিন মিল্ক কেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃঅনেক সময় দুধ জাল দিয়ে রাখলে কিংবা ফ্রিজে রাখলেও কেটে যায়। সেই দুধু দিয়ে ছানা বানিয়ে নেওয়া যায় অবশ্যই কিন্তু স্বাদ বদল করতে মিল্ক কেকও বানিয়ে ফেলতে পারেন। কিংবা অনেকের দুধের গন্ধ সহ্য হয়না কিংবা দুধ খেতে পছন্দ করেন না। তাই অনাহাসে বানিয়ে ফেলতে পারেন এই মিল্ক কেক।

আরও পড়ুনঃ ফের বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায়! রণবীর-দীপিকার সম্পর্কে টানাপোড়েন?

উপকরন
ময়দা
গুঁড়ো চিনি
চিনি
বেকিং পাউডার
মাখন
ডিম
ছানা
কাজু বাদাম
কিশমিশ
ভ্যানিলা এসেন্স
এলাচের গুঁড়ো
দুধ

দুধ কেটে গেছে? কাটা দুধ দিয়েই বানান মিল্ক কেক
দুধ কেটে গেছে? কাটা দুধ দিয়েই বানান মিল্ক কেক

প্রণালী
প্রথমে একটা পাত্র নিয়ে নিন এবং সেই পাত্রের মধ্যে জল ছাড়া ছানা নিয়ে নিন। লক্ষ রাখতে হবে যাতে ছানার মধ্যে এবং পাত্রের মধ্যে যাতে এক ফোটাও জল না থাকে। এরপর অন্য একটি পাত্র নিয়ে নিতে হবে। এবং সেই পাত্রের মধ্যে একে একে গুঁড়ো চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ছানার সঙ্গে বাকি উপকরন গুলো ভাল করে মিশিয়ে দিন। এরপর অন্য একটি পাত্রে সমস্ত মিশ্রণ একসঙ্গে ঢেলে সমান করে নিন।

দুধ কেটে গেছে? কাটা দুধ দিয়েই বানান মিল্ক কেক

দুধ কেটে গেছে? কাটা দুধ দিয়েই বানান মিল্ক কেকএরপর ওপর থেকে কিশমিশ এবং কাজু ঢেলে নিন। এরপর একটি বড় কড়াইতে জল নিয়ে নিন এবং গরম করতে বসান জল গরম হয়ে গেলে জলের ওপরের মিশ্রণের বাটিটি বসিয়ে দিন। এরপর ঢাকা দিয়ে দু ঘণ্টা রেখে দিন। এরপর কাটির সাহায্যে দেখে নিন কেক নরম হয়েছে কিনা। তাহলেই তৈরি হয়ে যাবে মিল্ক কেক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত