নজরবন্দি ব্যুরোঃ রণবীর-দীপিকার জুটি ভীষণই প্রিয় বাস্তব জীবনে। তাদেরকে আজকালকার ছেলে মেয়েরা আইডিয়াল কাপল বলে আখ্যা দিয়েছেন। তাদের মিষ্টি মধুর প্রেম বারংবার সবার কাছে প্রশংসিত হয়েছে। তবে তাদের এই মজবুত সম্পর্কও এখন নাকি ভেঙ্গে যাওয়ার মুখে। এমনটাই গুঞ্জন উঠেছে নেটপাড়ায়।
আরও পড়ুনঃ টলিউডের অ্যান্থোলজি ফিল্মে মুখ্য চরিত্রে ঋতুপর্ণা, অভিনয় করবেন বিনা পারিশ্রমিকে
যদিও এই প্রথমবার নয় এর আগে বহুবার তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। কিন্তু প্রতিবারই তা মিথ্যে বলে আখ্যা পেয়েছে। তবে এবারেও কি ব্যাপারটি একই? সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনুরাগীরা। বৃহস্পতিবার ছিল রণবীর সিংয়ের ৩৮তম জন্মদিন ছিল।

অভিনেতার জন্মদিন উপলক্ষে বলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক সকলেই তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিল কিন্তু অভিনেত্রীর স্বামীর এই বিশেষ দিনে তাকে জন্মদিন উপলক্ষে কোন পোস্ট করতেই দেখা যায়নি। এই বিষয়টি নজর এড়ায়নি অনুরাগীদের।
ফের বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায়! ভাঙতে চলেছে রণবীর-দীপিকার সম্পর্ক

ছয় বছরের প্রেম এর পরেই তাদের। এর পর তাদের চারহাত এক হয়েছিল। তাই তাদের মধ্যে এই মনমানিল্য মেনে নিতে পারছেন না অনুরাগীরা। যশ রাজ ফিল্মসের ব্যান্ড বাজা বারাত (২০১০) এর মাধ্যমে রণবীরের বলিউডে অভিষেক হয়। এখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।



