নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিউডের সবচেয়ে বড় খবর অ্যান্থোলজি ফিল্মের মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেনজিৎ বিশ্বাস পরিচালিত এই ছবিতে মোট চারটি গল্প থাকবে। সমস্ত নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে একথা পরিচালক নিজ মুখে জানিয়েছেন। এবং অভিনেত্রী যে কোন পারিশ্রমিক নিচ্ছেন না এই কাজের জন্য সে কথাও তিনি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ “শাহরুখ দেখতে বাজে, অভিনয়টাও খারাপ” অভিনেত্রীর মন্তব্যে শোরগোল নেটপাড়ায়
ছবিটির নাম অন্তরীপ: ফাইনালি’। এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে কৌশিক সেন কে। এই ছবি সম্বন্ধ্যে পরিচালক জানিয়েছেন “একটা জুটি কলকাতার বাইরে যাচ্ছে, রিট্রিট-এর জন্য। তারা হচ্ছে জয়িতা আর ঋত্বিক। বেশ কিছুদিন হল তারা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে।

মেয়েটি কিছু একটা বলতে চায় তার একদা প্রেমিক তথা স্বামীকে। সে একজন ফিল্মমেকার। আর মেয়েটি সাংবাদিক। কিছুটা সময় তারা একসঙ্গে কাটাবে একান্তে এমনটাই উদ্দেশ্য। এবারে তাদের সম্পর্কের পরিণতি কোন দিকে যায় সেটাই দেখার।”
টলিউডের অ্যান্থোলজি ফিল্মে মুখ্য চরিত্রে ঋতুপর্ণা, কাজ করবেন বিনা পারিশ্রমিকে

ইতিমধ্যেই চারটি গল্পের মধ্যে দুটি গল্পের শুটিং আগেই হয়ে গিয়েছে। এবং চার এবং তিন নম্বর গল্পটির শুটিং হবে আগস্ট এবং সেপ্টেম্বরে। তার পাশাপাশি এই ছবিতে মিউজিক থাকবে ময়ূখ ভৌমিকের। পরিচালক জানিয়েছেন তার এই পুরো ছবিটি অনুপ্রানিত ‘যুগান্ত’ থেকে।



