নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১০০ টি পুজা মণ্ডপ নিয়ে আজ রেড রোডে কার্নিভ্যাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা। কিন্তু কার্নিভ্যালে ডাক পেল না ভবানীপুর অগ্রদূত সংঘ। যা মদন মিত্রের পুজো বলেই পরিচিত। কার্নিভ্যালে জায়গা পায়নি মদন মিত্রের পুজো, তা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। নেমতন্ন না পেলে সবার খারাপ লাগে। কিন্তু আমাকে তো বুঝতে হবে আমি নেমতন্ন পাওয়ার মতো জায়গায় রয়েছি কি না। আমরা বিশ্ব বাংলায় নেই।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপের আগে ফের চোট ভারতীয় শিবিরে, চিন্তার ভাঁজ রোহিত- রাহুলের কপালে


একইসঙ্গে মদন মিত্র বলেন, আমার প্যান্ডেল খোলা নয়, প্যান্ডেল ভাঙা। আমরা প্রত্যেকবারেই ৪০ টি করে পুরষ্কার পেয়েছি। কিন্তু কখনই আমরা কার্নিভ্যালের জন্য ডাক পাইনি। যে মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে আমাদের জায়গা হয়নি। আগে মূল্যায়নের জন্য পুরশ্রী, বিশ্ববাংলা আর পুলিশের সম্মান যারা পেয়েছে, তাদেরকেই কার্নিভ্যালের জন্য ডাকা হয়েছে। এবছরেই আমরা পুরশ্রীর জন্য সম্মান পাইনি। এই বছরেই পুরশ্রী বা বিশ্ববাংলার সম্মান পাইনি বলে ক্ষোভ প্রকাশ করলেন মদন মিত্র।

কার্যত অভিমানের সুরেই মদন জানালেন, কার্নিভ্যালে টলিউডের সকলেই উপস্থিত থাকবেন। সেখানে আমার থাকা ঠিক হবে না। তবে তিনি বলেন, টেমস নদীর তীরে যারা করছে তাঁরা কোঅর্ডিনেশনের জন্য আমাদের ডেকেছিল। কিন্তু কলকাতার কার্নিভ্যালে যাচ্ছিনা। তাহলে টেমস নদীর কার্নিভ্যালে কেন যাবো? আমি তো লন্ডনের নই। আমি ভবানীপুরের।
কার্নিভ্যালে জায়গা পায়নি মদন মিত্রের পুজো, ক্ষোভ উগরে দিলেন বিধায়ক

এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এর জন্য সরকারি টিম রয়েছে। তাঁরা ঘুরে ঘুরে দেখেন কারা বিশ্ববাংলায় জায়গা পাবেন। পৌরশ্রীর সঙ্গে কার্নিভ্যালের কোনও সম্পর্ক নেই। এর জন্য সরকারি কমিটি রয়েছে। কিন্তু কামারহাটির বিধায়কের এহেন মন্তব্য রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে। তা একেবারেই স্পষ্ট।









