টি-২০ বিশ্বকাপের আগে ফের চোট ভারতীয় শিবিরে, চিন্তার ভাঁজ রোহিত- রাহুলের কপালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। এবার চোটের কবলে আরও এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগে ট্রেনিংয়ের সময় গোড়ালি ঘুরে যায় দীপক চাহারের। একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলেননি।

আরও পড়ুন : ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অগ্নি দগ্ধ হয়ে মৃত অন্তত ১১

এবার সিরিজের বাকি দুটো ম্যাচ থেকেও ছিটকে গেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ’তে খেলতে নামার আগে প্র‌্যাকটিসে নাকি পা মচকে যায় চাহারের। সেকারণেই প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যায়নি চাহারকে। দীপক বিশ্বকাপের দলে না থাকলেও রয়েছেন স্ট্যান্ড-বাইদের তালিকায়।

বুমরাহর পরিবর্ত হিসাবে দলে ঢোকার লড়াইয়েও রয়েছেন তিনি। যদিও বিসিসিআই সূত্রের খবর, চাহারের চোট ততটা গুরুতর নয়। কয়েকদিন বিশ্রাম পেলে সুস্থ হয়ে যাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে তাঁকে।

টি-২০ বিশ্বকাপের আগে ফের চোট ভারতীয় শিবিরে, চিন্তার ভাঁজ রোহিত- রাহুলের কপালে

তবে এই চোটের ফলে সম্ভবত সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে দেখা যাবে না চাহারকে। তবে বুমরার জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে মহম্মদ শামিই। অস্ট্রেলিয়ার উইকেটে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ভারতীয় দল। সম্ভবত ৩-৪ দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন শামি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত