ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অগ্নি দগ্ধ হয়ে মৃত অন্তত ১১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে। শুক্রবার রাতে নাসিকে একটি বাস ও ট্রাকের মধ্যে হওয়া সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন। আহত অন্তত ৩৮। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ আন্দোলন চালিয়ে যান, চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর

শনিবার ভোর ৫.১৫ টা নাগাদ ওই যাত্রিবাহী বাসটি ঔরঙ্গাবাদ রোড ধরে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা মারে। এরপর ওই যাত্রিবাহী বাসে আগুন ধরে যায়। ভয়াবহ দুর্ঘটনার খবর পেতেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে সংঘর্ষের পর বাসটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

তারপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসে আটকে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন।পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন। এই বিষয়ে সংবাদ সংস্থাকে মহারাষ্ট্রের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, “নাসিক থেকে পুণে যাচ্ছিল একটি ট্রাক৷ তখনই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অগ্নি দগ্ধ হয়ে মৃত অন্তত ১১

আহতদের নাসিকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।” তিনি আরও জানিয়েছেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত