Madan Mitra: উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনী এনে বাড়তি খরচ, সুর চড়ালেন মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। একই ভাবনা রাজ্যেরও। এবার এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তৃণমূল নেতাকে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য-কমিশন

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “দল কুরবানির জন্য প্রস্তুত। কেন্দ্রীয় বাহিনীর নির্যাতনের মুখোমুখি হতে প্রস্তুত আমরা।” কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে মদন মিত্র আরও বলেন, “যেখানে উন্নয়নের টাকা মিলছে না সেখানে কেন্দ্রীয় বাহিনী আনলে বাড়তি খরচ হবে।” যদিও তৃণমূল নেতা দাবি করেছেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।

উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন
উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই কলকাতা হাইকোর্টে কয়েকটি মামলা দায়ের হয়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কেবল স্পর্শকাতর এলাকাগুলিতে নয় গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন।

উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন
উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন

কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অন্যদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নবান্ন প্রশ্ন তুলেছে, ‘রাজ্যে পর্যাপ্ত পুলিস ও যথেষ্ট পরিকাঠামো নেই, তা কীভাবে জানল আদালত। রাজ্যকে অবস্থান জানানোর সুযোগ দেওয়া হয়নি’। রাজ্য ও কমিশনের সুপ্রিম কোর্টের যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়া উঠে আসছে রাজনৈতিক মহলে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “‘তৃণমূল চাকরি বিক্রির পক্ষে, প্রাতিষ্ঠানিক লুঠের পক্ষে। স্বাভাবিকভাবেই তারা ভোট লুঠেরও পক্ষে। সেজন্যই আগে মানুষের করের টাকায় বিভিন্ন কোর্টে গিয়ে দুর্নীতি বন্ধের চেষ্টা করেছে। এখন সুস্থ স্বাভাবিক ভোট যাতে না হয়, সেই চেষ্টা করছে।”

উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন

উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন
উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে মুখ খুললেন মদন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন