নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের আগেই দুর্নীতির জেরে অস্বস্তিতে শাসক শিবির। এহেন পরিস্থিতিতে রাজ্যজুড়ে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। কখনও কলকাতা, কখনও আবার বনগাঁ! বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, এই বিস্ফোরণের ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলেরা নেতারা।
আরও পড়ুন: Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, ফের সরগরম নন্দীগ্রাম


তবে কটাক্ষের মুখে পড়ে শাসক দলের নেতার বোমা উদ্ধার থেকে শুরু করে বোমা বিস্ফোরণের ঘটনায় একাধিক যুক্তি কিংবা তথ্য দিয়ে এসেছেন। এবার বোমা উদ্ধার থেকে শুরু করে একের পর এক বিস্ফোরণের ঘটনায় মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাম না করে মদন মিত্র বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি।”

প্রসঙ্গত, এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনায় একাধিকবার কটাক্ষের মুখে পড়েছে তৃণমূল! বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসায় সেই সময়ও সাংসদ সৌগত রায়ও গরমকে দায়ী করেছিলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে তা বিস্ফোরণ হতেই পারে।” যার জেরে বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বোমা বিস্ফোরণের ঘটনায় মুখ খুললেন তৃণমূলের দুই সাংসদ।



এপ্রসঙ্গে অর্জুন সিংও আগামীকাল বলেছিলেন, “রাজ্যে এত গরম বাড়ছে! আর বোমা হল সস্তার অস্ত্র। তাই এই গরমের জন্যই বোমা ফাটছে।” অর্থাৎ বোমা বিস্ফোরণের ঘটনায় গরমকেই দায়ী করেলন সাংসদ অর্জুন সিং! উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হয় বছর বারোর এক নাবালকের। সূত্রের খবর, বোমাটি শৌচালয়ে রাখা ছিল। সকালে প্রাতঃকৃত করতে গেলে তখনই বিকট শব্দে ফেটে যায় বোমাটি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
কালীপুজোতে দু-চারটে বাজি ফাটবে না, বোমা বিস্ফোরণের ঘটনায় এবার নতুন যুক্তি মদনের








