পন্থ নয়, চাই ঋদ্ধিমানকেই, এবার বঙ্গ তারকাকে দলে রাখার দাবি নিয়ে জোর সওয়াল মদনলালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু-কে ঘিরে দেখা দিয়েছিল একাধিক জল্পনা। কারন গত বছরের শেষের দিক থেকেই বোর্ড- বিরাট দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশীয় ক্রিকেট। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথম টেস্ট থেকেই জয় তুলে নিতে সক্ষম হলেও দ্বিতীয় টেস্টের দিকে কিছুটা ছন্দ পতন হয় মেইন ইন ব্লুজের।

আরও পড়ুনঃ করোনা কাঁটায় জর্জরিত দেশ, ক্যারিবিয়ান সিরিজ নিয়ে চিন্তায় বিসিসিআই

মূলত, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস চলাকালীন, পূজারা ও অজিঙ্ক রাহানের সাঝ ঘরে ফেরত আসা কিছুটা হলেও হতাশ করে ক্রিকেট বিশ্লেষকদের। তবে এরপরে ঋষভ পন্থ ও হনুমা বিহারির থেকে বড়সড় পার্টনার শিপের আশা করেছিল সকলে। কিন্তু রাবাডার অনবদ্য ডেলিভারীর জেরে প্যাভিলিয়নের পথে পা বাড়াতে হয় তাকে।

পন্থ নয়, এই বঙ্গ তারকাকে দলে রাখার দাবি মদনলালের
পন্থ নয়, এই বঙ্গ তারকাকে দলে রাখার দাবি মদনলালের

সেইসময় সমালোচনার চরমে পৌঁছোয় ঋষভ পন্থ। সুনীল গাভাস্কারের পাশাপাশি ঋষভের সমালোচনায় সরব হন প্রাক্তন ক্রিকেট তারকা মদন লাল। এরপরেই জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে খারাপ পারফরম্যান্সের জেরে পন্থ কে চাচাঁছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। মদন লাল বলেন, পন্থকে এখন বিরতি দেওয়া উচিত। যেহেতু আপনার আছে ঋদ্ধিমান সাহার মত একজন তারকা রয়েছে যিনি স্মার্ট ব্যাটারের পাশাপাশি ভালো উইকেট কিপার। তাই এই সময়ে পন্থ কে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে ঋদ্ধিমান কে সুযোগ দেওয়ার কথা তোলেন তিনি।

পন্থ নয়, ঋদ্ধিকেই গুরুদায়িত্ব দেওয়ার আর্জি মদনলালের 

পন্থ নয়, ঋদ্ধিকেই গুরুদায়িত্ব দেওয়ার আর্জি মদনলালের 
পন্থ নয়, ঋদ্ধিকেই গুরুদায়িত্ব দেওয়ার আর্জি মদনলালের

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের এই শোচনীয় অবস্থা কে ঘিরে সুনীল গাভাস্কার ও মদনলালের পাশাপাশি একযোগে সমালোচনায় সরব হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। বিরাট কোহলির পাশাপাশি মহম্মদ সিরাজের চোট কে দলের খারাপ পারফরম্যান্সের জন্য দুষতে দেখা গিয়েছিল তাকে, তবে এবার বয়ষ্ক এই বঙ্গ তারকা কে দলের আনার ক্ষেত্রে ও সক্রিয় হয়ে উঠবেন এই প্রাক্তন বিশ্বকাপ জয়ী? সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন