নজরবন্দি ব্যুরো: নতুন বছরে ফের সকলের চিন্তা বাড়িয়েছে মারন করোনার সংক্রমণ। সময় এগোনোর সাথে সাথে কার্যত লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনার এই নয়া প্রজাতি তথা ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যা নিয়ে ফের চিন্তায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার বোর্ড। তাই ক্যারিবিয়ান সিরিজ নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআই।
আরও পড়ুনঃ ক্রিকেটে নয়া নিয়মনীতি জারি আইসিসি-র, রাখা যাবে না ফিল্ডার #ICC
বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে প্রোটিয়াসদের বিরুদ্ধে লড়াই করছে বিরাট কোহলির ভারত। কিন্তু মাস খানেক পরে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ফের ঘরের মাঠে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সফর শুরু করবে ভারত। তবে বর্তমান সময়ে ভারতের করোনা পরিস্থিতির জেরে তা আয়োজন করা নিয়ে কার্যত সিন্দুরে মেঘ দেখছে বিসিসিআই আধিকারিকরা।

জানা গিয়েছে, এখনই ক্যারিবিয়ানদের ভারত সফর বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। বরং এই পরিস্থিতিতে করোনাবিধি মেনে ম্যাচ গুলির ভেন্যু কমিয়ে কিভাবে এই সিরিজের আয়োজন করা যায় সেটাই খতিয়ে দেখতে মরিয়া সকলে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ক্যারিবিয়ান দের বিরুদ্ধে সীমিত ওভারের জোড়া সিরিজ খেলার কথা বিরাট বাহিনীর।
করোনা কাঁটায় জর্জরিত দেশ, আলাদা ভেনুর ভাবনা বোর্ডের

প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবেন রাহুল-রোহিতরা। সেজন্য আগে থেকেই ছ’টি আলাদা আলাদা ভেন্যুর কথাও ভেবে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম ৬ ই ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে আহমেদাবাদে করে এরপরে ৯ তারিখ জয়পুরে ৯ ফেব্রুয়ারি এবং শেষ ওয়ানডে অর্থাৎ ১২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা শোনা গিয়েছিল। তবে আগামী দিনে এই সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড এখন সেদিকেই নজর সকলের।



