নজরবন্দি ব্যুরো: আবারও চিনা মাঞ্চায় দুর্ঘটনা মা উড়ালপুলে, মাস্ক ভেদ করে চিনা মাঞ্জায় মুখ কাটল এক দম্পতির । জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ এই দম্পতি বাইকে মা উড়ালপুল দিয়ে দমদম থেকে জোকার দিকে যাচ্ছিলেন ।
আরও পড়ুনঃ চাকা গড়ানোর পয়লা দিনেই ধাক্কা, রেড রোডে দুমড়ে মুচড়ে গেল মিনি বাস
তাঁদের কথায় রাস্তায় আড়াআড়ি ভাবে রাখা ছিল এই চিনা মাঞ্জা । আর তাতেই ঘটে বিপত্তি । দম্পতি এই চিনা মাঞ্ছায় আঘাত পেয়ে উড়ালপুলের কিছুটা দূরে ছিটকে যায় । সেখান থেকে এই দম্পতিকে উদ্ধার করেন ট্রাফিক পুলিশ । এই ট্রাফিক পুলিসের সাহায্যে তাঁরা স্থানীয় হাসপাতালে পৌঁছান। চিকিৎসা করে এই দম্পতিকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনো এই ঘটনায় ভীত তাঁরা ।
আবারও চিনা মাঞ্চায় দুর্ঘটনা মা উড়ালপুলে, এমন ঘটনা কোলকাতায় প্রথম নয় । এমন ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে মা উড়ালপূলে । দুর্ঘটনার তালিকা বেড়েই চলেছে একের পর এক। সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরবাসী প্রায় প্রতিদিনই । চীনা মাঞ্জায় ব্যাবহারে সামঞ্জস্যতা ও সতর্কতা না আনলে এ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই ।



