নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, নদিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুনঃ T20 World cup 2021: ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?
জগদ্ধাত্রী পুজোর দিনও বৃষ্টির ভ্রুকুটি ছিল। এদিন সকাল থেকেই কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের প্রভাবে তৈরি পূবালি বাতাস। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ফের তৈরি হয়েছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে পাল্লা দিয়ে ফের চড়ছে পারদ। ৫ দিনে ৫ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। ভ্যাপসা আবহাওয়ায় দমবন্ধ করা পরিস্থিতি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।




