T20 World cup 2021: ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরাট বড় স্থান অধিকার করে রয়েছে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলখ্রিষ্ট থেকে মাইকেল ক্লার্ক, জর্জ ব্রেইলি ক্রিকেটের ইতিহাসে রেখে গেছে এক অনন্য অধ্যায়। তবে পাঁচ বারের বিশ্বকাপ বিজয়ী হলেও টি-২০ বিশ্বকাপ এখন ও অধরাই থেকে গিয়েছে অজিদের। তাই এবার নিউজিল্যান্ড কে হারিয়ে সেই খেতাব জিততে মরিয়া অজিরা।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, তদন্তে নামল কলকাতা পুলিশ

অন্যদিকে , বিগত কয়েক বছরে বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্টে র ফাইনাল খেলেছে উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে বিগত কয়েকবছর স্বপ্ন পূরণ করতে না পারলে ও আজ অজিদের হারিয়ে বিশ্বকাপ জিততে মরিয়া কিউইরা।

বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের শুরুতে হট ফেভারিটের তকমা দেওয়া হয়েছিল ভারত কে। তবে আশানুরূপ ফল করতে অসফল থেকে যায় বিরাট বাহিনী। এরপরেই সকলের নজর চলে যায় বাবর আজমের পাকিস্তানের দিকে। কিন্তু সেমিফাইনালে ঝড়ের গতিতে ব্যাট করে পাক ক্রিকেট দল কে ছিটকে দিয়ে ফাইনালে নিজেদের স্থান করে নেয়  ফিঞ্চের অস্ট্রেলিয়া।

ফাইনালে কিউই কাঁটা , কার দখলে বিশ্বকাপ ?

ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?
ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?

যারফলে আজ বিকেলে টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। যা নিয়ে বিন্দুমাত বিচলিত নন  ফিঞ্চ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা অপ্রত্যাশিত ছিল না। আমরা এই টুর্নামেন্টটি জেতার জন্য একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে এখানে এসেছিলাম। আমরা সবসময় অনুভব করেছি যে আমাদের কাছে এটা করার গভীরতা এবং গুণমান রয়েছে। টুর্নামেন্টের আগে আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আমরা আমাদের পারফরম্যান্স দিয়ে তার উত্তর দিয়েছি।” তবে শেষ হাসি কে হাসে এখন সেদিকেই নজর সকলের।

ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?
ফাইনালে কিউই কাঁটা , আক্ষেপ ভুলে কাপ জিতবেন অজিরা ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত