নজরবন্দি ব্যুরো: বছরের শেষে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি। মোট শূন্যপদ ৪১৩৫। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক সহ ১১টি ব্যাংকে এই প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।
আরও পড়ুনঃঠিক কি ভুলের জন্য বাতিল হচ্ছে আপনার লক্ষী ভান্ডারের ফর্ম, সঠিক পদ্ধতি জেনে আবেদন করুন ফের


নূন্যতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করবেন ১ অক্টোবর, ২০২১ তারিখ হিসাবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদন সরাসরি অনলাইনে করা যাবে। IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/ ভিজিট করে এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্ক পেয়ে যাবেন।
চলতি বছরেই আইবিপিএস এর মাধ্যমে প্রচুর চাকরির সুযোগ ব্যাঙ্কে, জেনেনিন সম্পূর্ণ বিষয়



এছাড়াও প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। তবে তার জন্য নজর রাখতে হবে তাদের মূল অফিসিয়াল ওয়েব সাইটে।









