নজরবন্দি ব্যুরোঃ আজ নির্ধারিত সময়ে রাজ্যের সমস্ত মন্ত্রী,আমলা, পুলিশ, জেলাশাসকদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের স্টুডেন্ট দের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা প্রদানের প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সেখান থেকেই এবার রাজ্যের সমস্ত আধিকারিকদের চায়ের গুনাগুনের কথা উল্লেখ করে চায়ের আড্ডার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ FIFA 2022 : বিরাট সাফল্য, রেকর্ড ডি মারিয়া-তোরেসের দলে এই ভারতীয় তারকা
প্রথমে ছাত্রদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত গোটা রাজ্যের প্রায় ১ লক্ষ ১৪ হাজার ছাত্র-ছাত্রী আবেদন করেছে। তাঁদের মধ্যে ১৪ হাজারের আবেদন মঞ্জুর ও করে দেওয়া হয়েছে। তবে ব্যাঙ্ক গুলির তরফ থেকে অনেক বাঁধা এসে দাড়াচ্ছে। ব্যাঙ্কগুলো আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। কিন্তু আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলব বারবার বলা হচ্ছে সমবায় ব্যাঙ্কগুলি থেকে সহযোগিতা নিতে।”
এরপরেই রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কে প্রয়োজন মতো সমস্ত ক্ষেত্রের কার্যকলাপ খতিয়ে দেখার বিষয়ে জোর দেওয়ার কথা বলেন। প্রয়োজনে মিডডে-মিল ব্যবস্থা খতিয়ে দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কে নিজে সেই খাবার পরখ করে দেখার কথা বলেন। তবে সেখানেই শেষ নয়, গোটা রাজ্যে চালু থাকা সমস্ত প্রকল্প গুলির তদারকির কথা বলতে গিয়ে চায়ের চর্চার কথাও উল্লেখ করেন।
‘চায়ের মধ্যে লুকিয়ে অনেক গভীরতা’,চায়ে পে চর্চার পরামর্শ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, কাজকর্মের দিকটি খতিয়ে দেখার সময় প্রতিটি দফতরে গিয়ে গতিবিধির খোঁজ খবর রাখুন। প্রয়োজনে চায়ের কাপ কে সঙ্গী করে আলোচনা করুন। আপনারা হয়ত জানেন না ‘চায়ের মধ্যে লুকিয়ে অনেক গভীরতা’ রয়েছে অনেক গুণ।



