FIFA 2022 : বিরাট সাফল্য, রেকর্ড ডি মারিয়া-তোরেসের দলে এই ভারতীয় তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট তথা আইপিএলের মতো বর্তমানে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে আইএসএল। প্রত্যেক বছরই বিদেশী তারকাদের পাশাপাশি নয়া দেশীয় তারকাদের তুলে ধরে এই টুর্নামেন্ট। বিক্রম প্রতাপ সিং থেকে শুরু করে একাধিক দেশীয় প্রতিভা কে সকলের সামনে মেলে ধরেছে এই ফুটবল লীগ। তাঁরই  সুফল মিলল এবার।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জারি সিবিআই তদন্ত, নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, প্রত্যেক সপ্তাহতেই গোটা বিশ্বের সমস্ত ফুটবল লিগের খেলোয়াড়দের পারফর্মেন্সের নিরিখে বেস্ট টিম অফ দ্যা উইক তৈরি করে সকলের পরিচিত ও জনপ্রিয় ভিডিও গেম ফিফা ২২। যেখানে এবার স্থান পেয়েছেন সাদিও মানে থেকে শুরু করে ডি মারিয়া, ইলিকের মতো ফুটবলাররা। তবে ভারতীয় ফুটবলে আসল বিরাট সাফল্য,  ডি মারিয়া- তোরেসের সঙ্গে নিজের স্থান করে নিয়েছেন ভারতীয় ফুটবল তারকা আকাশ মিশ্রা

বিরাট সাফল্য, রেকর্ড ডি মারিয়া-তোরেসের দলে এই ভারতীয় তারকা

My mother's influence has been immense: Akash Mishra- The New Indian Express
বিরাট সাফল্য, রেকর্ড ডি মারিয়া-তোরেসের দলে এই ভারতীয় তারকা

মূলত এবারের এই দলে আফ্রিকান কাপের তারকাদের এক চেটিয়া দাপট থাকলেও নিজের দক্ষতার জোরে সেখানে সুযোগ করে নিয়েছেন এবারের আইএসএলের হায়দ্রাবাদ এফসির অন্যতম এই তারকা ফুটবলার। বলা বাহুল্য, এখনও পর্যন্ত এই আইএসএলে দুটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করার রেকর্ড রয়েছে বছর কুড়ির এই ফুটবলারের। যারফলে স্বাভাবিক ভাবেই সকলের নজর কেড়েছে এই হারদ্রাবাদি তারকার দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন