নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশে স্কুলের চাকরি খুইয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তবে কী তিনি এবার কলেজে শিক্ষকতা করতে চলেছেন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগপত্রে নাম রয়েছে অঙ্কিতা অধিকারীর৷ ডাক পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবেই।
আরও পড়ুনঃ বাম জমানায় মোটেই ধোয়া তুলসীপাতা ছিলেন না পরেশ, জানেন কি কি করেছিলেন?



রোল নাম্বার ২০১০৩৩১০, অঙ্কিতা অধিকারী নামে একজন ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। তবে এই অঙ্কিতা অধিকারী যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, সেটা নিয়ে এখনও রহস্যের সমাধান হয়নি। এমনকি মুখ খোলেননি কেউই। গত ২৬ এপ্রিল তাঁকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে।
আরও পড়ুনঃ এবার জাল ডক্টরেটের হাত থেকে আসলরা সার্টিফিকেট নেবে, ‘আচার্য মমতা’কে তীব্র কটাক্ষ সুজনের



এমনিতেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ মামলাকারীর অভিযোগ, প্রথমে ওয়েটিং লিস্টে অঙ্কিতার নাম না থাকলেও পরবর্তীতে নাম প্রথম স্থানে দেখা যায়৷ এরপরেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। আদালতের নির্দেশে চাকরী খোয়াতে হয়েছে অঙ্কিতাকে।
স্কুলের চাকরি গেলেও কুছ পরোয়া নাহি, কলেজে শিক্ষকতা করবেন অঙ্কিতা!

অন্যদিকে, মেয়ের নিয়োগ নিয়ে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পরেশ। কীভাবে নিয়োগে হল? এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত সবটাই খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। এরই মধ্যে ভাইরাল এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।







