বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে আসছে, জানিয়ে গেরুয়া শিবিরে যোগদানের কথা জানালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!



তবে, সূত্রের খবর, তমলুক থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির। আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।



গত কালই তৃণমূল থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। আজ বিজেপিতে যোগ দেবার কথা ঘোষণা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর সূত্রের খবর কোলকাতা উত্তর থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এর বিপরীতে দাঁড়াতে চলেছেন বিজেপির হয়ে তাপস রায়।
গেরুয়া শিবিরের নতুন চমক, কোলকাতা উত্তরে তাপস আর তমলুক থেকে জাস্টিস অশোক গাঙ্গুলি!

অপর দিকে সূত্রের খবর জাস্টিস অশোক গাঙ্গুলি বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে। তাই সব কিছু ঠিক থাকলে ভোটের বাজার গরম হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।







