BJP: সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, চওড়া হচ্ছে ফাটল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল দলের হেডস্যার আসছেন রাজ্য সফরে। তার আগে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচির মাধ্যমে ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। সোমবার হুগলী জেলার বিজেপির তরফে একটি কর্মসূচি ঠিক করা হয়েছিল। ১০০ দিনের কাজে বেনিয়ম এবং মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগে এদিন জেলা শাসকের অফিস অভিযান ছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট।

আরও পড়ুনঃ Norovirus : করোনার পর এবার দেশে নতুন আতঙ্ক নরোভাইরাস, আক্রান্ত ২ শিশু, উপসর্গ কি কি?

May be an image of 7 people, people walking, people standing, crowd and outdoors

এর আগে একাধিকবার শাসক দলের বিরুদ্ধে লোকসভার অন্দরে এবং লোকসভার বাইরে সুর চড়াতে দেখা গেছে লকেট চট্টোপাধ্যায়কে। কিন্তু এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না লকেট। দলেরই একটি কর্মসূচিতে তিনি আসানসোলে উপস্থিত ছিলেন। সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, কোথায় তিনি? 
সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, কোথায় তিনি?

বিজেপি সূত্রে খবর, দলের অন্দরে রাজ্য নেতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এর আগে জেলা সংগঠন ঘোষণার সময় তিনি অভিযোগ তুলেছিলেন এবং পুরভোটের পর দলের ফলাফল নিয়েও সমালোচনা করতে দেখা গেছে তাঁকে। তাই বিজেপিতে বিক্ষুব্ধ শিবিরের মধ্যেই ধরা হয় লকেটকে। সেই লকেট চট্টোপাধ্যায় আজ বিজেপির বড় কর্মসূচিতে না থাকায় ভ্রু কুঁচকেছে রাজনৈতিক মহলের।

সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, কোথায় তিনি? 

সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, কোথায় তিনি? 
সুকান্তর উপস্থিতিতে বিজেপির কর্মসূচিতে নেই লকেট, কোথায় তিনি?

কারণ, সম্প্রতি লকেট চট্টোপাধ্যায়ের দলবদল ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে অর্জুন সিংয়ের পর যারা তৃণমূলে যাবেন তাঁদের মধ্যে অন্যতম লকেট চট্টোপাধ্যায়। এমনকি এনিয়ে দলের নীচু তলার কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও সেবার দলের কর্মীদের তিনি বুঝিয়ে দিয়েছেন বিজেপিতেই রয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত