Norovirus : করোনার পর এবার দেশে নতুন আতঙ্ক নরোভাইরাস, আক্রান্ত ২ শিশু, উপসর্গ কি কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড আতঙ্কের মাঝে হানা দিল নরোভাইরাস। এই ভাইরাসের জেরে কেরলে আক্রান্ত ২ জন। কেরলে যে ২ জনের শরীরে নরোভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তারা ২ জনেই শিশু। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান,

আরও পড়ুনঃ অবশেষে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কলকাতা পোর্ট হসপিটাল

যে ২ শিশু নরোভাইরাসে আক্রান্ত, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে নরোভাইরাসে যে ২ শিশু আক্রান্ত, তাদের অবস্থা স্থিতিশীল। এখন প্রশ্ন উঠছে এই ভাইরাস আদৌ কতটা বিপজ্জনক। কী কী উপসর্গ?

31 3

কারা কারা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, এমনই নানা প্রশ্ন। জানা গিয়েছে নরোভাইরাসে আক্রান্ত হলে বমি, ডায়রিয়া, জ্বরের মতো উপসর্গ থাকে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার, জল এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে।

32 3

স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন ওই দুই আক্রান্ত পড়ুয়ার নমুনা আরও বিস্তারিত বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে স্কুলের মিড ডে মিল খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করে তারা। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,

30 3

করোনার পর এবার দেশে নতুন আতঙ্ক নরোভাইরাস, আক্রান্ত ২ শিশু, উপসর্গ কি কি?

কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেও আক্রান্ত রোগীর থেকে ১৪ দিনের মধ্যে অন্য কেউ সংক্রমিত হতে পারেন। এর জন্য প্রচুর জল খাওয়া, বাইরের খাবার খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে রাখা এবং খাবার খাওয়ার আগে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন