নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহ কি মানুষের স্বাভাবিক যৌন জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে? না কি যৌন জীবন বজায় থাকলেও কন্ডোম ব্যবহার করার উৎসাহ হারিয়েছেন অনেকে? লকডাউনে মানুষ বাড়িতে থাকতে বাধ্য হবে, বাড়বে সঙ্গীর সঙ্গে সহবাসের সময় আর তাতে দরকার হবে কন্ডোমের – এমন আশাতেই বুক বেঁধেছিল বিশ্বের সর্ববৃহৎ কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ক্যারেক্স। কিন্তু বিধি বাম! দেখা গেল, গত দু’বছরের করোনাকালে কন্ডোমের বিক্রি বাড়া তো দূরস্থান বরং ক্যারেক্সের ব্যবসা কমেছে ৪০ শতাংশ!
আরও পড়ুনঃ Omicron Vaccine: বিশ্ববাসীকে স্বস্তি দিয়ে আসছে ওমিক্রন ভ্যাকসিন, কবে? জানুন


হয় সামাজিক দূরত্ববিধি মেনে চলার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে বেড়েছে শারীরিক দূরত্ব। না হয় তাঁরা ঝুঁকেছেন পরিবার-বৃদ্ধি দিকে। অন্তত এই বিষয়টিকে সিলমোহর দিচ্ছে মালয়েশিয়ার কন্ডোম প্রস্তুতকারী ক্যারেক্স সংস্থা। কন্ডোমের ব্যবহার কমেছে মানে যে গর্ভনিরোধক ট্যাবলেটের ব্যবহার কমেছে, তেমনটাও কিন্তু নয়। ক্যারেক্সের চিফ এগজিকিউটিভ অফিসার গোহ মিয়াঁ কিয়াতের মতে, মানুষের মধ্যে অসুরক্ষিত যৌন সম্পর্কের প্রবণতা বেড়েছে। আবার কিছুক্ষেত্রে যৌন মিলনের সুযোগও কমেছে।
মালয়েশিয়ার এই সংস্থার দাবি প্রতি বছর ১৪০ টি দেশে প্রায় ৫০০ কোটিরও বেশি কন্ডোম বিক্রি করেন তারা, কিন্তু কোভিডকালে বিক্রি কমে যাওয়ায় গত দু’বছরে ক্যারেক্সের শেয়ারও কমেছে ১৮ শতাংশ। বিশেষ করে ইটালি, ব্রিটেন, আমেরিকা প্রভৃতি দেশে কমছে কন্ডোমের ব্যবহার। বাধ্য হয়ে অন্য ব্যবসার দিকে ঝুঁকছে তারা। পরিস্থিতির প্রয়োজন মাথায় রেখে শুরু করেছে সার্জিক্যাল গ্লাভস তৈরি। চলতি বছরের মাঝামাঝি গ্লাভসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।


কিন্তু কেন? সমীক্ষা বলছে, হয়তো যাঁরা এই বা়ড়ি থেকে কাজের সুবিধা নিয়ে নতুন বাবা-মা হওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের ক্ষেত্রে এটা সত্যি। গত দু’বছরে যে অনেকেই সেই পথে হেঁটেছেন, তারও খানিক প্রমাণ মেলে। অন্যদিকে, সরকারি তরফে জন্মনিয়ন্ত্রণ ও এইডসের সচেতনতার জন্য বিনামূল্যে কন্ডোম বিলির যে সব ব্যবস্থা ছিল, সেসবও অধিকাংশই বন্ধ। আর তার ফলেই কমছে ক্যারেক্সের কন্ডোম বিক্রি।

কন্ডোম বিক্রিতেও লকডাউন, ব্যবসা কমেছে ৪০ শতাংশ, কারণ কি জানেন?

করোনার অনিশ্চিত আবহের জন্যেও অনেকটা কমেছে কন্ডোম বিক্রি। অনেকটা সময়ে জু়ড়ে বন্ধ থাকা বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল, যৌনস্বাস্থ্যের ক্লিনিক মানুষের অবাধে মেলামেশা কমিয়ে দেয়। অনলাইনে ডেটিং অ্যাপে নতুন কারও সঙ্গে আলাপ হলেও সেই সম্পর্ক মুখোমুখির বদলে অনলাইনের সীমাবদ্ধ থাকে। টিকাকরণের পর কন্ডোমের বিক্রি একটু বাড়লেও, বিশ্বজুড়ে করোনা-স্ফীতি ফের পরিস্থিতি আগের জায়গায় নিয়ে গিয়ে ফেলেছে।








