ভুটানে লকডাউন! পালিয়ে পায়ে হেঁটে নদীপথ পেরিয়ে জয়ঁগাতে এল ৩৮ জন পরিযায়ী শ্রমিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণের জেরে ভারতের বিভিন্ন জায়গায় লকডাউন শুরু হয়েছে। এবার আমাদের প্রতিবেশী দেশ ভুটানে লকডাউনের ফলে আটকে থাকার পর পায়ে হেঁটে নদী পথে পালিয়ে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগাতে এসে পৌছালো ৩৮ জন পরিযায়ী শ্রমিক ।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন

প্রায় তিন মাস পূর্বে আলিপুরদুয়ার জেলার ও জলপাইগুড়ি জেলার ৩৮ জন পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে প্রতিবেশী দেশ ভুটানের চুখাতে শ্রমিকের কাজ করতে যায় । তাদের সাথে চুক্তি হয় দৈনিক ৫০০ টাকা করে পারিশ্রমিক তাদের দেওয়া হবে। সেখানে দুমাস ঠিকঠাক কাজ করার পর গত মাসের ১৭ এপ্রিল ভুটানে লকডাউন হয় এবং এর ফলে সেখানে আটকে পড়ে শ্রমিকরা ।

শ্রমিকরা জানান আমরা কোম্পানির কাছে আবেদন করি আমাদের বাড়ি পাঠানোর ব্যড়বস্থা করা হক । শ্রমিকদের অভিযোগ সেখানে কোভিড পরীক্ষা করার জন্য ঠিকাদার কোম্পানি তাদের কাছে ৩০০০ টাকা করে জনপ্রতি দাবী করে কিন্ত শ্রমিকদের কাছে ৩০০০ টাকা না থাকায় তারা কোভিড পরীক্ষা করতে পারেনি অবশেষে ভুটান থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয় শ্রমিকরা । এবং শ্রমিকরা নদী পথে পায়েহেটে ভুটান থেকে বৃহস্পতিবার সকালে জয়ঁগা থানায় এসে পৌছায় ।

শ্রমিকরা জানান,আমরা জয়ঁগাতে এসে জয়ঁগা থানার পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন করি আমাদের বাড়ি পাঠানোর ব্যগবস্থা করার জন্য । পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ৩৮ জন পরিযায়ী শ্রমিকদের কোভিড পরীক্ষা করা হয় এবং তাদের জয়ঁগা থানার পক্ষ থেকে টিফিনের ব্যমবস্থা করা হয় এবং জয়ঁগা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোাগে এদের বাড়ি পাঠানো ব্যিবস্থা করা হয় ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন