নজরবন্দি ব্যুরো: গোটা দেশের মানুষ প্রতি ৫ বছরে কেরলে ক্ষমতা বদলের প্রথা দেখেছে।এক বার বামেরা,পরের বার কংগ্রেস ক্ষমতা দখল করে এসেছে সেখানে এতদিন ধরে। কিন্তু সেই রেকর্ড কার্যত ভেঙে দিয়েছেন পিনারাই বিজয়ন। চিরাচরিত প্রথা ভেঙে বিজয়নের নেতৃত্বেই দ্বিতীয়বার ক্ষমতা পেয়েছে বামেরা।
বৃহস্পতিবার দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শীর্ষ সিপিএম নেতা পিনারাই বিজয়ন ৷ এদিন তিরুবনন্তপুরমে সেন্ট্রাল স্টেডিয়ামে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহম্মদ খান ৷ নতুন মন্ত্রিসভার ২০ জন সদস্য এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেন।এবারের মন্ত্রিসভায় পিনারাই বিজয়ন বাদে সকলেই নতুন মুখ৷
এমনকী বাদ পড়েছেন করোনা মোকাবিলায় অভূতপূর্ব কাজ করা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা৷ তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন বীনা জর্জ৷ সিপিআই নেত্রী বীণা কেরলের প্রথম সাংবাদিক-রাজনীতিবিদ যিনি মন্ত্রীর পদ পেতে চলেছেন৷ এছাড়া ডক্টর আর বিন্দু, সি রানি এই দুই মহিলাকেও ঠাঁই দেওয়া হয়েছে মন্ত্রিসভায়৷
প্রসঙ্গত উল্লেখ্য,বিজয়নের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২০। তাদের মধ্যে ১২ জন সিপিএম–এর, ৪ জন সিপিআই–এর। আগের দফায় যাঁরা মন্ত্রী ছিলেন, এবার তাঁদের কাউকেই আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি।এমনকী গত বিজয়ন সরকারের সবথেকে আলোচিত মুখ কে শৈলজাকেও মন্ত্রী করা হয়নি। কেরলে কঠিন করোনা পরিস্থিতি শক্ত হাতে দমন করেছিলেন তিনি। দলের ভিতর ক্ষোভ রয়েছে তাঁকে এবার মন্ত্রী না করায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শৈলজারসিপিএম, সিপিআই, কেসি(এম), জেডিএস, এনসিপি, ডিকেসি ও আইএনএল-এর সরকারের নেতৃত্বে আসায় বিজয়নকে শুভেচ্ছা জানিয়েছেন৷প্রধানমন্ত্রী লিখেছেন,”শ্রী পিনারাই বিজয়নজি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় জন্য অভিনন্দন ৷”



