খুলছে লোকাল ট্রেন, যাত্রীদের নিয়মিত মাস্ক বদলের আর্জি চিকিৎসকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকেই চালু হচ্ছে সমস্ত লোকাল ট্রেন। যারফলে খুশি ঝলক নিত্যযাত্রীদের মধ্যে। এতদিন শারীরিক দূরত্বের বালাই দিয়েই জীবন জীবিকার স্বার্থে বাদুড়ঝোলা অবস্থায় ট্রেনে-বাসে যাতায়াত করতে হয়েছে তাঁদের। তবে এবার লোকাল ট্রেন চালু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরতে চলেছে তাঁদের। তবে এই নিয়ে আগেভাগেই যাত্রীদের সতর্কতা অবলম্বনের ইঙ্গিত চিকিৎসকদের।

আরও পড়ুনঃউৎসবের মরসুমে স্বস্তি দিয়ে কমল রাজ্যের করোনা সংক্রমণ

চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে মুম্বইয়ে। পাশাপাশি অন্যান্য রাজ্য গুলিতে ও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে পরিসেবা। তবে চিকিৎসকদের চিন্তার কারন হয়ে উঠছে হাওড়া ও শিয়ালদহ শাখা থেকে প্রায় প্রতিদিন লাখো লাখো মানুষের যাতায়াত।

তাই করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই নিত্যযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন,  চিকিৎসক তথা রাজ্য কোভিড (COVID-19) মনিটরিং টিমের অন্যতম সদস্য ডা. সুজয় পাল। তিনি বলেন, “রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক। কিন্তু কিছু জিনিস সকল কে মাথায় রেখে চলতে হবে। মূলত লোকাল ট্রেনে যে মাস্ক পরে উঠছেন, দয়া করে তা পরের দিন পরবেন না। নতুন মাস্ক পরুন।”

খুলছে লোকাল ট্রেন, বিশেষ বার্তা প্রদান  চিকিৎসকদের

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A6%B9_%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8

পাশাপাশি  রাজ্যের অন্যান্য চিকিৎসকদের থেকেও মিলছে একই বার্তা। তাদের অধিকাংশই বলছেন, ট্রেন চালু করা যে কতটা প্রয়োজন টা সকলের ই জানা। কিন্তু যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে সকল কেই , অন্যথায় ফের দেখা দিতে পারে করোনার ভয়াবহ রূপ। তবে ট্রেন চালু হওয়ার পর টা আদৌ কতটা মানা সম্ভব হয় এখন সেদিকেই নজর সকলের।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন