নির্বাচনের প্রাক্কালে রাজীবের ফেসবুক লাইভ নিয়ে জল্পনা তুঙ্গে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের প্রাক্কালে রাজীবের ফেসবুক লাইভ নিয়ে জল্পনা তুঙ্গে! সামনেই একুশের ভোট। আর আসন্ন এই নির্বাচন যে কত চমকের হতে চলেছে তার প্রমাণ আগেই মিলেছে। কিন্তু সময় যত গড়াচ্ছে প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ঠিক যেমন সবাইকে চমকে দিয়ে একঝাঁক তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব নাম লিখিয়েছে বিজেপিতে।

আরও পড়ুনঃসুখবরের বিজ্ঞপ্তি, ২০ হাজার শিক্ষকের স্থায়ীকরণ শুরু রাজ্যে।

তেমনি বিজেপি হুংকার ছাড়ছে একধিক চমক এখনও বাকি আছে। কিন্তু এরই মাঝে হঠাৎ করে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর ফেসবুক লাইভ নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী ১৬ জানুয়ারি, যেদিন দেশজুড়ে টিকাকরণ শুরু হবে সেদিন তিনি ফেসবুক লাইভ করবেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাই বঙ্গ–রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কী জানাতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়। তিনি এখন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর।

তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘‌সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে আমি সবসময় সোশ্যাল মিডিয়াকেই এগিয়ে রাখি। আগামী ১৬ জানুয়ারি শনিবার ফেসবুক লাইভে আসছি।’‌ এদিকে তাঁর এই ফেসবুক লাইভ নিছকই লাইভ না এর পেছনে লুকিয়ে আছে কোনো জটিল সমীকরণ। তাঁর ওপরেই এখন চোখ রেখেছে রাজনৈতিক মহলের একাংশ। এর আগেও একাধিক চমকের জেরে বিপাকে পড়তে হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রিত্ব ও দলীয় পদ ছেড়েছেন হাওড়ার লক্ষীরতন শুক্লা

নির্বাচনের প্রাক্কালে রাজীবের ফেসবুক লাইভ নিয়ে জল্পনা তুঙ্গে! বেসুরো গাইছেন রথীন চক্রবর্তীও। এই অবস্থায় বনমন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূলের কো–অর্ডিনেটর রাজীব বন্দোপাধ্যায় ঠিক কী বলতে চলেছেন, সেদিকে চোখ রয়েছে রাজনৈতিক মহলের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন