লক্ষ্মীর ভান্ডারে বিপুল বরাদ্দ, সিভিক-অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, যুবকদেরও মাসে ১৫০০!

এসআইআর বিতর্ক, অনুপ্রবেশ প্রসঙ্গ ও রাজ্যপালের ভাষণ ঘিরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তুমুল বাক্যযুদ্ধ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

🔴 LIVE UPDATES | পশ্চিমবঙ্গ অন্তর্বর্তী বাজেট ২০২৬

পেনশনভোগীদের বড় স্বস্তি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭
অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। বর্তমানে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পান অবসরপ্রাপ্ত কর্মীরা। এ বার থেকে ২ লক্ষ টাকার বেশি চিকিৎসা খরচের ক্ষেত্রে অতিরিক্ত অংশের ৭৫ শতাংশ ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি হবে।

বাজেট বক্তৃতার শেষে কবিতা ও রাজনৈতিক টানাপোড়েন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করেন। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘এপাং ওপাং’ বলে মন্তব্য করলে চন্দ্রিমা বলেন, “চুপ করে শুনুন।” বাজেট বক্তৃতা শেষে বিধানসভায় ওঠে ‘জয় বাংলা’ ধ্বনি।

৪ লক্ষ কোটির বেশি অন্তর্বর্তী বাজেট
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১
ভোটের মুখে রাজ্য সরকার ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল। সামাজিক সুরক্ষা, ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানই এই বাজেটের মূল ফোকাস।

সপ্তম পে কমিশনের ঘোষণা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮
রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করলেন। রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে চলেছে।

গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায়
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮
‘গিগ ইকনমি’-তে কর্মরত শ্রমিকদেরও রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।

শিক্ষাবন্ধুদের ভাতা বৃদ্ধি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫
শিক্ষাবন্ধুদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে।

সিভিক ও গ্রিন পুলিশের বেতন বাড়ল
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১
সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। এই খাতে বরাদ্দ হয়েছে মোট ১৫০ কোটি টাকা।

মাধ্যমিক পাশ বেকারদের ভাতা প্রকল্প
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯
মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। ২১ থেকে ৪০ বছর বয়সিরা মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন। এই ভাতা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মিলবে। প্রকল্প চালু হবে আগামী ১৫ অগস্ট থেকে।

লক্ষ্মীর ভান্ডারে বিপুল বরাদ্দ
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল অন্তর্বর্তী বাজেটে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তার জন্য এটি বড় আর্থিক সুরক্ষার বার্তা।

অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা মাসে ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হল। এই খাতে মোট বরাদ্দ ২৮০ কোটি টাকা

আশা কর্মীদের ভাতা বৃদ্ধি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২
আশা কর্মীদের জন্যও বড় ঘোষণা। তাঁদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হল অন্তর্বর্তী বাজেটে।

বারুইপুরে কালচারাল সিটি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১
বারুইপুরে গড়ে উঠবে নতুন ‘কালচারাল সিটি’। পাশাপাশি রাজ্যে ৬টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর ও ক্ষুদ্র–মাঝারি শিল্পের জন্য ৫টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা।

লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯
‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে উপভোক্তাদের ভাতা মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।

ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।

শুরু রাজ্য বাজেট পেশ
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩
দুপুর ২টা ৩০ মিনিটে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩
শুভেন্দু অধিকারীর ‘২ লক্ষ টাকা দেওয়া হয়েছে’ মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, উত্তরবঙ্গে মৃত্যুর সময় কোনও সাহায্য করা হয়নি। দিল্লির অবস্থা তুলে ধরে তিনি বলেন, “জেনে রাখুন, অনেক সিট হারাবেন।”

রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
ঘাটাল মাস্টারপ্ল্যান থেকে রাস্তা নির্মাণ—রাজ্যের উন্নয়ন নিয়ে গর্ব প্রকাশ করেন মমতা। কেন্দ্রের সমালোচনা করে বলেন, “আমাদের টাকা তুলে আমাদের ফেরত হয়।”

রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫
অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা প্রশ্ন তোলেন, “একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন?” ২০২৪-এ ভোট হলে দায় কার—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জমি বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২
শুভেন্দুর জমি সংক্রান্ত বক্তব্যে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সংস্থাকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে, কাজ শেষ হলেই আরও জমি দেওয়া হবে।

অনুপ্রবেশ নিয়ে বিজেপির খোঁচা, জবাব মমতার
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮
পরিযায়ী শ্রমিক হত্যা প্রসঙ্গে বিজেপির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “আপনি যখন বলছেন, তখন আমরা চুপ করে শুনছি—আপনিও শুনুন।”

রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬
মমতা বলেন, রাজ্যপাল বক্তব্য রেখে গিয়েছেন। তাঁকে কী বলা হয়েছে, তা প্রকাশ্যে বলার দাবি জানান মুখ্যমন্ত্রী।

অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দুর আক্রমণ
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪
বিরোধী দলনেতা দাবি করেন, অনুপ্রবেশে ডেমোগ্রাফি বদলেছে এবং সীমান্তে কাঁটাতার দিতে জমি সমস্যা হয়েছে।

রাজ্যপাল পুরো ভাষণ পড়েননি—অভিযোগ
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০
শুভেন্দু বলেন, কেন্দ্র-বিরোধী লেখা এড়িয়ে মাত্র সাড়ে চার মিনিটে ভাষণ শেষ করেছেন রাজ্যপাল।

বক্তা তালিকা নিয়ে প্রশ্ন বিজেপির
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩
কাদের বক্তৃতা করার অনুমতি—এই তালিকা না থাকার অভিযোগ তোলেন শুভেন্দু। স্পিকার জানান, এসআইআর নিয়ে আলোচনা হবে না।

ভোটার বৃদ্ধির প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২০
শঙ্কর ঘোষ দাবি করেন, ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিক। বিএলওদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এসআইআর বিতর্কে উত্তপ্ত অধিবেশন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬
শুভেন্দু অভিযোগ করেন, আগেই আলোচনা হবে বলা হলেও পরে অবস্থান বদলেছে সরকার।

এসআইআর নিয়ে আলোচনায় অনাগ্রহ স্পিকারের
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন—তাই আলোচনা হবে না।

‘নির্যাতন কমিশন’ কটাক্ষ শোভনদেবের
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯
এসআইআর নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সাধারণ মানুষ হয়রান হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রস্তাব সমর্থন করেন।

ফের শুরু অধিবেশন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪
রাজ্যপালের ভাষণের পর বিরতি শেষে ফের বসল বিধানসভার অধিবেশন।

বাজেটের আগে এসআইআর আলোচনা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০১
অন্তর্বর্তী বাজেটের আগে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এসআইআর নিয়ে আলোচনার সিদ্ধান্ত।

বিধানসভায় ‘সারে জহাঁ সে আচ্ছা’
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭
বিরতির আগে জাতীয় গান বাজলে সব বিধায়ক দাঁড়িয়ে সম্মান জানান।

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সৌজন্য দৃশ্য
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬
বিধানসভা ছাড়ার সময় রাজ্যপালকে বাইরে পর্যন্ত পৌঁছে দেন মুখ্যমন্ত্রী ও স্পিকার।

বাজেট বক্তৃতা শেষে হাত মেলানো
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২
সংক্ষিপ্ত ভাষণ শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী হাতে হাত ধরে কথা বলেন।

স্লোগান-পাল্টা স্লোগানে শুরু অধিবেশন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫
জাতীয় সঙ্গীতের পর ‘ভারত মাতা কি জয়’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে উত্তাল বিধানসভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর