যোগী সরকারের নয়া ফরমান, অযোধ্যা ও মথুরার মন্দিরের আশেপাশের এলাকায় মদ বিক্রি বন্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাম মন্দির যোগীর বিজেপি সরকাররে কাছে বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আইনি জটিলতা কাটিয়ে শুরু হয়ে গিয়েছে রাম মন্দির। এবার মন্দির চত্বরের সুরক্ষা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা ও মথুরার মন্দিরের আশেপাশের এলাকায় মদ বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সৌরভের টুইটের নেপথ্যে কী? জানালেন খোদ দাদা

গতকাল থেকেই কার্যকর করা হয়েছে এই নির্দেশিকা। ওই অঞ্চলের সমস্ত মদের দোকানের লাইসেন্স বাতিল করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার বদলে মথুরায় দুধের ব্যবসা বাড়াতে বলেছেন যোগী। অযোধ্যায় রাম মন্দির সংলগ্ন অঞ্চলে বন্ধ করা হয়েছে মদের ব্যবসা।

17 1

সরকার মথুরার মন্দিরগুলির আশেপাশের অঞ্চলে বিয়ার, অ্যালকোহল এবং ভাং এর কমপক্ষে ৩৭ টি দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে। মূলত সাধুদের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মথুরা জেলার আবগারি দপ্তরের প্রধান প্রভাত চন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

অযোধ্যা ও মথুরার মন্দিরের আশেপাশের এলাকায় মদ বিক্রি বন্ধ

তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায়ে ঘাটতি হবে বলে জানিয়েছেন তিনি। বার্ষিক প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব কমবে, বলেছেন প্রভাত। অন্যদিকে বুধবার থেকে মথুরায় হোটেলে অবস্থিত প্রায় তিনটি বার এবং দুটি মডেলের দোকানও বন্ধ থাকবে।

19 1

যোগী সরকারের নয়া ফরমান, অযোধ্যা ও মথুরার মন্দিরের আশেপাশের এলাকায় মদ বিক্রি বন্ধ

জানিয়ে রাখা ভাল মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির আগে গত বছর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত