Sourav Ganguly: সৌরভের টুইটের নেপথ্যে কী? জানালেন খোদ দাদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট। তাতেই আসমুদ্রহিমাচল যেন চমকে গেল। সর্বত্র আলোচনা শুরু হয়ে গেল। বলাবলি হতে শুরু করল সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট প্রশাসন ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ আবার বলে দিলেন রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, আমেরিকায় খেলা হবে ২ টি ম্যাচ

কিন্তু সত্যিটা কী? সৌরভ কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন, নাকি তাঁর ওই টুইটে অন্য কোনও ইঙ্গিত ছিল? এই নিয়ে বিসিসিআইয়ের সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগের যে গুজবটি ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।’ বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালও বলেছেন, বিষয়টি স্রেফ গুজব ছাড়া আর কিছুই নয়।

14 1

এর আগে নিজের একটি বিবৃতির স্ক্রিনশট সৌরভ টুইটারে পোস্ট করেন। তাতে তিনি বলেছেন, ‘১৯৯২ সাল থেকে ক্রিকেটে আমার যে যাত্রা শুরু হয়েছে, সেটার ৩০ বছর পূর্ণ হচ্ছে ২০২২ সালে। তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটি আমাকে আপনাদের সকলের সমর্থন পাইয়ে দিয়েছে।

সৌরভের টুইটের নেপথ্যে কী? জানালেন খোদ দাদা

যারা এই সফরে আমার সঙ্গে আছেন, আমাকে সমর্থন করেছেন এবং আজ আমি যে অবস্থানে আছি, সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ এই টুইটের আসল মানে এবার জানালেন দাদা নিজেই,

15 1
সৌরভের টুইটের নেপথ্যে কী

সৌরভের টুইটের নেপথ্যে কী? জানালেন খোদ দাদা

বিসিসিআই সভাপতির এই টুইট স্রেফ বিজ্ঞাপনী চমক। আসলে সেটাই ঠিক। সৌরভ নিজেই জানিয়েছেন, তাঁর টুইটের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়া বা বিসিসিআইয়ের পদ ছাড়ার কোনও সম্পর্ক নেই। আসলে তিনি একটি আন্তর্জাতিক মানের এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছেন। এটা সেটারই বিজ্ঞাপনী চমক।

13 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর