ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, আমেরিকায় খেলা হবে ২ টি ম্যাচ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। এই টুর্নামেন্ট শেষে অবশ্য রেহাই নেই ভারতীয় ক্রিকেটারদের। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সিরিজ তো আছেই। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরেও উড়ে যাবে ভারতীয় দল।

আরও পড়ুনঃ বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা! রাজনীতিতে প্রবেশ করছেন সৌরভ? ট্যুইট ঘিরে জল্পনা

এবারে সেই সিরিজের দিনক্ষণও সামনে চলে এল।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দু’টি ম্যাচ ভারতীয় দল খেলবে ফ্লোরিডায়। বুধবার সরকারিভাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।

1 2

তাতেই ভারতীয় দলের আমেরিকায় খেলতে যাওয়ার জল্পনায় সিলমোহর দেওয়া হয়েছে । ভারতের ওয়েস্ট ইন্ডিজ সরফ শুরু হচ্ছে ২২ জুলাই। সেদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ পোর্ট অফ স্পেনে। ২৪ জুলাই এবং ২৭ জুলাইয়ের ম্যাচ দু’টিও হবে কুইন্স পার্ক ওভালের ঐতিহাসিক স্টেডিয়ামেই।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, আমেরিকায় খেলা হবে ২ টি ম্যাচ

এরপরই শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ।এই সফরের শেষ দুই ম্যাচ খেলতে ভারতীয় দল উড়ে যাবে যুক্তরাষ্ট্রে। মায়ামি, ফ্লোরিডায় ৬ ও ৭ অগস্ট সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলে সফর শেষ করবে ভারত। এই মাঠে অবশ্য আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের।

3 1

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, আমেরিকায় খেলা হবে ২ টি ম্যাচ

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক আধিকারিক এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘ম্যাচের নির্ধারিত দিন এইগুলিই। যুক্তরাষ্ট্র থেকে ছাড়পত্র পেলেই আমরা এই সূচি ঘোষণা করে দেব। আপাতত আমরা যুক্তরাষ্ট্রের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর