নজরবন্দি ব্যুরোঃ শোনা যাচ্ছিল এবার আইসিসির দায়িত্ব পেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বুধবার বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তিনি এবার রাজনীতিতে প্রবেশ করছেন। তাঁর ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়! প্রার্থী দিল বামেরা



এদিন ট্যুইটে সৌরভ লেখেন, ১৯৯২ থেকে ২০২২ সঙ্গে ক্রিকেটের দীর্ঘ সফরের সসঙ্গে যুক্ত ছিলাম। এই দীর্ঘ সময়ে ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা আপনাদের সমর্থন দিয়েছে। এই সফরে যারা আমার পাশে থেকেছেন সকলকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমি এমন কিছু শুউ করতে চলেছগি যা আগামী দিনে বহু মানুষকে সাহায্য করবে। আশা করি, জীবনের এই নতুন পথে আপনারা আমার পাশে থাকবেন।
Related NewsLIVE UPDATES: রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রেলের টিকিট বুকিংয়ে বড় বদল! অগস্ট থেকেই চালু নতুন স্মার্ট রিজার্ভেশন সিস্টেম— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
গত মাসেই দুই দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবার সৌরভের বাড়িতে বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তিনি। তখন থেকে শোনা যাচ্ছিল গঙ্গোপাধ্যায় কোনও এক সদস্য রাজ্যসভার পদ পেতে পারেন। তবে সেটাই সত্যি হতে পারে। এবার কি বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি মনোনিত সদস্য হিয়াবে বাংলা থেকে মনোনিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা, সৌরভের পরবর্তী পদক্ষেপ কি?

সম্প্রতি রাজ্যসভার প্রার্থী হিসাবে মেয়াদ শেষ হচ্ছে স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়ের। বিজেপি সূত্রে খবর, স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের হাসক দলের। দ্বিতীয় নাম উঠে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম। এবার কী তবে প্রাক্তন অধিনায়ককে রাজ্যসভায় এনে বিড়াত চমক দিতে চায় বিজেপি? জল্পনা তুঙ্গে।









