লিওনেল মেসির বিশ্বকাপে ইতিহাস! এক ম্যাচেই ৭ মেগা রেকর্ড, পিছনে ফেললেন পেলে-এমবাপেকেও

কেপ ভার্দের বিরুদ্ধে গোল করেই বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি। ২০ গোল, টানা ৮ ম্যাচে গোল-সহ মোট ৭টি ঐতিহাসিক কীর্তিতে পেলে ও এমবাপেকেও পিছনে ফেললেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লিওনেল মেসি (Lionel Messi) আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই শেষ কথা। কেপ ভার্দে (Cape Verde)-র বিরুদ্ধে কঠিন লড়াইয়ে গোল করে আর্জেন্টিনাকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। শুধু জয়ই নয়, এই ম্যাচে একসঙ্গে গড়েছেন একাধিক ঐতিহাসিক রেকর্ড। পেলে (Pelé), কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) এবং আরও বহু কিংবদন্তিকে পিছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

রাউন্ড অফ ৩২-এর ম্যাচে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ হলেও কেপ ভার্দে (Cape Verde) আর্জেন্টিনাকে যথেষ্ট চাপে ফেলে। ম্যাচের কঠিন মুহূর্তে দলের ত্রাতা হয়ে ওঠেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর দুর্দান্ত গোলেই জয়ের রাস্তা খুলে যায় এবং শেষ পর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা (Argentina)

এই গোলের সুবাদে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন মেসি। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোল করার নজির স্থাপন করেছেন তিনি। চলতি বিশ্বকাপেই তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

আরও একটি বিরল কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুইটি পৃথক বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজির গড়লেন তিনি। ২০২২ বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ছিল ৭, আর এবারও ইতিমধ্যেই সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছেন। যদিও কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)-র সামনে এখনও এই রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে।

মেসির নামের পাশে যোগ হয়েছে আরও একটি অনন্য রেকর্ড। বিশ্বকাপে পরপর আটটি ম্যাচে গোল করার নজির এখন শুধুই তাঁর। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু করে বর্তমান বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। পাশাপাশি নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার বিরল কৃতিত্বও ধরে রেখেছেন।

শুধু গোল নয়, নকআউট পর্বে দলের সাফল্যেও অসাধারণ অবদান রেখেছেন মেসি। গত ৬০ বছরের মধ্যে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে ১২টি গোলে সরাসরি অবদান রাখলেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেলেন পেলে (Pelé) এবং কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)-কে, যাঁদের দু’জনেরই অবদান ছিল ১১টি করে গোল।

বয়সও যেন মেসির কাছে শুধুই সংখ্যা। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় বয়স্কতম গোলদাতা হয়ে গেলেন। একইসঙ্গে ৩৫ বছরের পর বিশ্বকাপে ১৪ গোল করার নজির গড়া মাত্র দ্বিতীয় ফুটবলারও তিনি।

মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা (Argentina)। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মিশর (Egypt)। ফুটবলপ্রেমীদের আশা, মহম্মদ সালাহ (Mohamed Salah)-দের বিরুদ্ধে নকআউটের মঞ্চেও একই জাদু দেখাবেন লিওনেল মেসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন