Hijab Row: হিজাব মামলায় রায়দানে প্রধান বিচারপতিকে খুনের হুমকি, পেলেন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  হিজাব মামলায় রায়দানে প্রধান বিচারপতিকে খুনের হুমকি। খুনের হুমকি দেওয়া হয়েছে বাকি দুই বিচারপতিকেও। তাই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কর্ণাটক সরকার। তিন বিচারপতিকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। 

আরও পড়ুনঃ “সবে তো টুপি পড়লেন, লুঙ্গিটা কবে পড়বেন?” বাবুলকে কটাক্ষ দিলীপের

অভিযোগ, তামিলনাড়ুর মাদুরাই জেলায় এক জনসভায় এক ব্যক্তি প্রধান বিচারপতিকে খুনের হুমকি দিতে দেখা যায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হুমকির ভিডিও। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী উমাপথি এস। তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তিনি ওই ভিডিও মেসেজ পান। ভিডিওতে হাই কোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আবস্তিকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি সেখানে তোলা হয়েছে ঝাড়খণ্ডের বিচারপতির মৃত্যুর প্রসঙ্গ। ভিডিওটি পেয়ে দ্রুত পুরো ঘটনাটি হাইকোর্টের রেজিস্ট্রারকে জানান।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, হিজাব মামলায় রায়দানকারী তিন বিচারপতিকেই আমরা ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু মানুষ ক্রমাগত বিচারপতিদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। বিদানসৌধ থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্তের জন্য ডিজি এবং আইজি-কে নির্দেশ দিয়েছি।

গত জানুয়ারি মাস থেকে হিজাব বিতর্ককে কেন্দ্র করে তামিলনাড়ুর পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে কর্ণাটক হাইকোর্টে চলে মামলার শুনানি। কর্ণাটক হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন বিচারপতিরা।

হিজাব মামলায় রায়দানে প্রধান বিচারপতিকে খুনের হুমকি, ভাইরাল ভিডিও 

হিজাব মামলায় রায়দানে প্রধান বিচারপতিকে খুনের হুমকি, ভাইরাল ভিডিও 
হিজাব মামলায় রায়দানে প্রধান বিচারপতিকে খুনের হুমকি, ভাইরাল ভিডিও 

কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানালেও অন্য মামলার কারণে তা শুনতে চায়নি আদালত। খারিজ হয় জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন