কেরলে বামেদের ঝড়, লিড ১৬ থেকে বেড়ে ১০১

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেরলে বামেদের ঝড়, দেড় বছরের মাথায় পাল্টে গেল ছবি। সদ্যই সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ও পুরসভা ভোট। আর এই ভোটে ফলের নিরিখে কেরলে ১০১ টি বিধানসভায় এগিয়ে বামেরা। মোট ১৪০ টি আসনে কেরল বিধানসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের লিড সেই হিসেবে ৩৮ টি। বকি একটি বিজেপির দিকে। স্থানীয় প্রশাসনের নির্বাচনের ধারা এবং পরিসংখ্যানকে সামনে রেখেই এবার কেরলে পাঁচ বছর অন্তর সরকার পাল্টে যাওয়ার রেওয়াজে ব্যতিক্রম ঘটানোর আশা দেখেছে এলডিএফ।

আরও পড়ুনঃ “করোনা ভ্যাকসিন কি হালাল?” ভ্যাকসিন নিয়ে নতুন বিতর্ক শুরু মুসলিম দেশগুলোতে!

ফলে এই ,মুহূর্তে এ রাজ্য দেশের একমাত্র বাম শাসিত হওয়ায় এখনও আশাবাদী আবারও সরকার গড়ার লক্ষ্যে। আর সেই ফলাফলকে বিধানসভা নিরিখে ভাঙলে এলডিএফ মাত্র ১৬টি আসনে। ফলে ইউডিএফের লিড ছিল ১২৩টি আসনে। ফলে ২০১৬ সালে বিধান্সভা ভোটে ক্ষমতায় এসেছিল ৯১টি আসন জিতে।

কেরলে বামেদের ঝড়, আর সেইখান থেকেই ২০১৯ শে ১৬টি আসনে নেমে গিয়েছিল। এর এখন ১০১টি আসনে এগিয়ে যাচ্ছে। আর এই ঘুরে দাঁড়ানোর পরই বিধানসভা নির্বাচনে নতুন করে আশা দেখছেন বাম নেতৃত্বরা। ভোটের পরিসংখ্যান থেকেই পাওয়া তথ্য হল, নেতৃত্বের প্রবল বাম-বিরোধী প্রচার করা হলেও বিজেপি লিড একটি বিধানসভা আসন ২০১৬ তে জিতেছিল বিজেপি ।

কেরলের সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদকের মতে, “বিজেপির মেরুকরণের কর্মসূচি এই রাজ্যে দাগ কাটছে না। দূর্নীতির আভিযোগ তুলে তাঁদের প্রচারও এবার প্রভাব ফেলতে পারেনি। ত্রিস্তর পঞ্চায়েত ও পুরসভার বেশির ভাগ ক্ষেত্রেই বামেরাই শাসক ছিল। সেখানে প্রতিষ্ঠান বিরোধীতা যে কাজ করেনি সেইতাও গুরুত্বপূর্ণ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর