জোট শক্তিতেই জয়-জয়াকার! আশার বৈঠকে বাম-কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোট শক্তিতেই জয়-জয়াকার! ২১শে বিধান্ সভা আসতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তাঁর আগেই একে একে দলত্যাগ করছেন তৃনমুলের নেতা কর্মীরা। সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে যোগ দিচ্ছেন একে একে। অন্যদিকে বাংলায় বাম-কংগ্রেস জোট আরও শক্তিশালি করতে বামেদের সাথে সমঝোতা করছে এআইসিসি। তাঁর জন্য ৪ জনের একটি সদস্য কমিটি গঠন করলো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ দাদা কি আদৌও রাজনীতিতে! জল্পনা তুঙ্গে

কমিটিতে রাখা হয়েছে বিরোধী দলনেতা আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এবং নেপাল মাহাতোকেও। দেশের রাজনিতিতে কংগ্রেসের সভাপতি পদ নিয়ে চলছে জোর জল্পনা। কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। রাহুল গান্ধী রাজি না হওয়ায় কংগ্রেস প্ল্যান বি তৈরি করছেন কদিন ধরেই। তাঁর মধ্যেই এবার বাংলায় ক্ষমতা কায়েম করেতে বামের সাথে জোট বাঁধছে কংগ্রেস। একদিকে বাংলার মানুষের ‘দুয়ারে দুয়ারে’ গিয়ে মানুষের মন জয় করতে চাইছে তৃণমূল সরকার।

মমতা সরকারের একাধিক প্রকল্প সাফল্য পেয়েছে ভালো মাত্রায়। তার মধ্যে বিজেপির পাল্টা প্রকল্প ও তরি হয়েছে। জখন বাংলার মানুষ তৃণমূল বিজেপি লড়াইয়ে হতবম্ভ, তাঁর মধ্যেই বামের সাথে জোট করে বাংলায় লড়তে আসছে কংগ্রেস। বিহার দখলের পর এবার মোদী-শাহদের টার্গেট বাংলা। একে একে বাংলায় একাধিক সভা থেকে নানা প্রকল্প চালু করে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই পুরো শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া-শিবির। মোদীরও।

বার বার বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা সভা করে যাচ্ছেন বাংলায়, আর তাঁদের হাত ধরে তৃণমূল ত্যাগ করছে একাধিক দলের নেতা কর্মী। একইভাবে তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরতে তত্পরতা বাম-কংগ্রেস শিবিরেও। আসন্ন বিধানসভা ভোটে জোট করে লড়াইয়ের ময়দানে দুই দল। বামেদের সঙ্গে জোট আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। অধীর চৌধুরীর নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ কমিটি যা এরাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী সমঝোতা মজবুত করবে। জোট সুদৃঢ় করতে তত্পরতা বাম শিবিরেও।

জোট শক্তিতেই জয়-জয়াকার! বিজেপির থেকে আলাদা হয়ে কংগ্রেসের সঙ্গে জোটে দৃঢ়তা আনতে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌথ সমাবেশের কথা ভাবছে বামেরা। তাঁর কার্যকলাপ ও শুরু করে দিয়েছে বাম-কংগ্রেস। এবার জোটকে আরও সঙ্ঘবদ্ধ করতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌথ সমাবেশের ভাবনা। সিপিএম রাজ্য কমিটির সাথে আলোচনা করেছে জোট নিয়ে। বাঙ্গাল্র মস্নদে কে বসবে সে নিয়ে ইতিমধ্যে ভালো জল্পনা শুরু হয়ে গিয়েছে। এতদিন মানুষ তৃনমুল আর বিজেপির তরজা দেখছিল, এবার সেখানে যোগ হল বাম কংগ্রেস জোট। যা হয়ত বদলে দেবে বাংলার বিধানসভা আসনের নকশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন