৩ জেলায় বামেদের আসন ছাড়বে না কংগ্রেস, হবে মুখোমুখি লড়াই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩ জেলায় বামেদের আসন ছাড়বে না কংগ্রেস! আসন্ন একুশের নির্বাচনে জয়ের লক্ষ্যে জোট বাঁধতে চলেছে বাম-কংগ্রেস। কিন্তু জোট ভালভাবে তৈরী হওয়ার আগেই বিপত্তি। বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের অন্দরেই শুরু হয়েছে মতানৈক্য। এই মতানৈক্যের মূল কারন হল আসন বন্টন। মূলত ৩টি জেলার আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। কংগ্রেস নিজেদের ঘাঁটি হিসেবে মূলত যে তিনটি জেলাকে ভাবছে সেই তিন জেলায় বামেদের কোনভাবেই আসন ছাড়া হবে না সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রক্ত দিয়ে লেখা চিঠিতে আর্তনাদ, মুখ্যমন্ত্রীকে বার্তা অসহায় শিক্ষকদের!

৩ জেলায় বামেদের আসন ছাড়বে না কংগ্রেস! পুরুলিয়া, মুর্শিদাবাদ ও মালদহের যে আসনগুলি দলের পক্ষে ইতিবাচক, সেগুলি কোনওভাবেই বামেদের ছাড়া হবে না বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বামেরা তাদের দাবি না মানলে কংগ্রেস ওইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তাব দেবে বলেও জানা গেছে। আগামিকাল বামেদের সাথে বেলা ১১তা নাগাত বৈঠকে বসছেন বিধানভবনের কর্তারা। জানা গিয়েছে ১৫০ টি আসনে লড়ার দাবি রাখবে কংগ্রেস।

এদিকে বামেরা জানিয়েছে জোটের স্বার্থে ১০০ টি আসন ছাড়তে তাঁরা রাজি। কিন্তু কংগ্রেস ১৫০ টি আসন চাইলে সেক্ষেত্রে যে জোট জটে পরিনত হবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজ জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেয়ে কংগ্রেস ভোত ম্যানেজাররা বৈঠকে বসেন বিধানভবনে। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, এবং আবু হাসেম খান চৌধুরী।

উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৯২টি আসনে লড়াই করেছিল। বামেরা এবারেও সেই ৯২ টি আসন সহ আরও ৮টি আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু অধীর চৌধুরীরা অন্তত ১৩০ টি আসনে লড়তে চান বলে জানা গেছে। বামেদের কাছে তাঁরা দাবি জানাবেন ১৫০ টি আসনের জন্যে। সর্বশেষ ১৩০ তি আসন পর্যন্ত নামবে কংগ্রেস বলে জানা গেছে বিধান ভবন সূত্রে।

অন্যদিকে, কংগ্রেস চাইছে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অধীর চৌধুরী কে তুলে ধরতে। সেই ইস্যুতেও জট স্মৃষ্টি হয়েছে। এখন দেখার বামেরা কংগ্রেসের দাবি কতটা মেনে নেয় জোটের স্বার্থে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত