নজরবন্দি ব্যুরো: ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করে এবার প্রথম সি-২৯৫ মিডিয়াম ট্যাক্টিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ‘ফোর্সে’ সংযুক্ত হল। সেনায় রসদ সরবরাহের ক্ষেত্রে এই নয়া বিমান বেশ কিছুটা সুবিধা এনে দেবে। উল্লেখ্য, এই এয়ারক্রাফ্ট সেনায় সংযুক্ত হয় হিন্দন এয়ারফোর্স স্টেশনে।
আরও পড়ুন: লোকসভায় বহরমপুর থেকে প্রার্থী Rahul Gandhi? জল্পনা উস্কে দিলেন অধীর

এই সংযুক্ত হওয়ার প্রক্রিয়ার সময় আজ হিন্দানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি গুজরাতের বরোদার বায়ুসেনাঘাঁটিতে স্পেন থেকে প্রথম বিমানটি এসে পৌঁছয়। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যস্থতায় স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে যৌথ ভাবে ভারতীয় বায়ুসেনার জন্য সি-২৯৫ বিমান বানাতে টাটা গোষ্ঠীর চুক্তি হয়েছিল।
শক্তি বাড়িয়ে বায়ুসেনার হাতে এলো এল সি-২৯৫ এয়ারক্রাফ্ট

প্রায় ২২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আগে সেপ্টেম্বরের ১৩ তারিখে ভারতের হাতে প্রথম ৫৬ টি সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট আসে। সেই দিন বিমানগুলিকে সাদরে গ্রহণ করেন ভারতীয় সেনার প্রধান চিফ এয়ার মার্শাল বি আর চৌধুরী। আজকের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনার পদস্থ কর্তারা।




