প্রয়াত মহাভারতের ‘ভীম’, তথা প্রবীণ কুমার সোবতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত অভিনেতা-অ্যাথলিট প্রবীণ কুমার সোবতি । ছোটপর্দায় ‘মহাভারত’ ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয় হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৪ বছরের তারকার। সোমবার রাতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ কুমার।বি আর চোপড়া জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’-এ ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীণ।

আরও পড়ুনঃ সোমবার বিজেপি ছেড়েছিলেন, মঙ্গলে কংগ্রেসে যোগদান সুদীপ রায় বর্মনের

সিরিয়ালে তাঁর এই চরিত্রের কারণে প্রবীণ ‘ভীম’ নামেই বেশি পরিচিত ছিলেন। মহাভারত ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্র অভিনীত ‘লোহা’ ছবিতেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।অভিনয়ে যোগ দেওয়ার আগে প্রবীণ একজন হ্যামার এবং ডিসকাস থ্রো ক্রীড়াবিদ ছিলেন।

প্রয়াত মহাভারতের 'ভীম', তথা প্রবীণ কুমার সোবতি
প্রয়াত মহাভারতের ‘ভীম’, তথা প্রবীণ কুমার সোবতি

এশিয়ান গেমসে জিতেছিলেন ২টি সোনা, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ। এশিয়ান ও কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশের জন্য খ্যাতি এনেছিলেন। প্রবীন অর্জুন পুরস্কারেও ভূষিত হন। ক্রীড়া জগতে নিজের নাম প্রতিষ্ঠার পর তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এও চাকরিও পেয়েছিলেন, কিন্তু কয়েক বছর পর প্রবীণ কুমার সোবতি অভিনয় করার জন্য মনস্থির করেন এবং আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

প্রয়াত মহাভারতের ‘ভীম’, তথা প্রবীণ কুমার সোবতি

কিন্তু আচমকাই একদিন অভিনয় জীবন ছেড়ে চলে এলেন রাজীতির ময়দানে। ২০১৩-তে আম আদমি পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার আর জয় এল না। দিল্লি ছেড়ে ফিরে গেলেন হরিয়ানায়। ২০১৪-তে সেখানেই তিনি বিজেপিতে যোগ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন