Jawad: জাওয়াদ জেরে জলের নিচে চাষের জমি, তাহলে কি দাম বাড়ছে সব্জির?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিম মেদিনীপুরে দিনভর চলছে বৃষ্টি। আর সেই বৃষ্টির ফলে জেলায় কৃষি প্রধান এলাকায় সবথেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। সমবায় সমিতি ও ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতি বিঘা পিছু আলু চাষে খরচ হয়েছিল ২৫ থেকে ৩০ হাজার টাকা। কিন্তু অসময়ে ‘জাওয়াদ’ জেরে এক নাগাড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিরা। শীতের শুরুতে কৃষিপ্রধান এলাকার মানুষ আলু থেকে শুরু করে কপি, মুলো, পেঁয়াজ, বেগুন চাষ করেছেন। কিন্তু প্রচন্ড বৃষ্টির ফলে কৃষি জমি পরিণত হয়েছে পুকুরে। কৃষিজমিতে জল থই থই করছে।

আরও পড়ুনঃ ইতিহাস গড়ে বড় জয় বিরাটদের, কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সিরিজ জিতল ১-০ তে

শীতের শুরুতে জাওয়াদ এসে সব শেষ করে দিয়ে চলে গেল, আলু থেকে সবজি সমস্ত কিছুই এখন জলের তলায়। আর প্রবল বর্ষণে জলে ডুবে থাকার কারণে সমস্ত কিছুই একেবারে যে নষ্ট হয়ে যাবে সেটা নিশ্চিত কৃষকরা। তাই রাতের ঘুম উড়েছে ঘাটাল মহকুমার চন্দ্রকোণা ১ ও ২ ব্লকের ঘাটাল, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। কৃষকদের দাবি কিছুদিন আগে বেশ কয়েকটি ঘাটালে বন্যার ভ্রূকুটি কাটিয়ে চাষিরা ভেবেছিলেন হয়তো তারা আবার ঘুরে দাঁড়াবে। আলু চাষের ওপরই ভরসা ছিল তাঁদের। তার কারণ, ধান চাষেও প্রচুর ক্ষতি হয়েছিল।

এখন সরকারি সাহায্যের আশায় চাষিরা। এক চাষির কথায়, “আমি দু-এক খানা জমি চাষ করেছিলাম। তাতে বিঘা পিছু খরচ হয়েছিল ২৬ হাজার। গাছ হয়ে গিয়েছিল। জলে সব শেষ। জলের জন্য মাটি নরম হয়ে গিয়েছে। এখন আর আমাদের বাঁচার কোনও উপায় নেই। ”

জাওয়াদ জেরে জলের নিচে চাষের জমি, তাহলে কি দাম বাড়ছে সব্জির?

জাওয়াদ জেরে জলের নিচে চাষের জমি, তাহলে কি দাম বাড়ছে সব্জির?
জাওয়াদ জেরে জলের নিচে চাষের জমি, তাহলে কি দাম বাড়ছে সব্জির?

অন্য আরেক চাষি বলেন, “কপি লাগিয়েছিলাম। ২২-২৩ হাজার টাকা বিঘায় খরচ করেছিলাম। আলু তো আর হবেই না। বৃষ্টি তো আজ সারাদিনই হবে। পরিস্থিতি খুব খারাপ আমাদের। সরকার না দেখলে কীভাবে ঋণ শোধ করব আমরা তো জানি না। মাঠ দেখতে এসেছিলাম। কী যে হবে জানি না। জল কীভাবে মাঠ থেকে বার করা যায়, তাই বৃষ্টিতে ভিজেই মাঠে রয়েছি।” মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। কৃষকদের জন্য কিছু তো একটা করতেই হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত