নজরবন্দি ব্যুরোঃ ৩৭২ রানে দ্বিতীয় টেস্ট জিতল ভারত। টিম ইন্ডিয়া সিরিজ জিতল ১-০-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শনশিপে ভারতকে (India) হারতে হয়েছিল এই নিউজিল্যান্ডের (New Zealand) কাছে। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল ভারত। বহু ইতিহাসের সাক্ষী ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতে নিল ১-০ ফলাফলে।
আরও পড়ুনঃ আজই ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা নিয়ে মোদির সঙ্গে আলোচনা


ওয়াংখেড়েতে বিশাল ৩৭২ রানে টেস্ট জিতল ভারত। এটাই ভারতের সব চেয়ে বড় ব্যবধানে জয়। অন্তত রানের নিরিখে। আর নিউজিল্যান্ডেরও এটাই সব থেকে বড় ব্যবধানে হার। তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ছিল ৫ উইকেটে ১৪০ রান। সোমবার সকালে ৪৫ মিনিটে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় ৫ উইকেট তুলে নিউজিল্যান্ডকে ১৬৭ রানে গুটিয়ে দিল।
জয়ন্ত যাদব একাই চারখানা উইকেট তুলে নেন এবং শেষ উইকেটটি পকেটে পুরে নেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে ঘরের মাঠে টানা ১৪তম সিরিজ জয় ভারতের। টেস্ট ক্রিকেটে জয় দিয়ে দ্রাবিড়-কোহলি যুগের সূচনা হল। তবে এই সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোকাস চলে গেল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে। খুব শীঘ্রই প্রোটিয়া সফরের জন্য ভারতের দল নির্বাচন হবে। এই টেস্টের পারফরম্যান্স দল বাছাইয়ে যে বড় ভূমিকা নেবে তা কিন্তু পরিস্কার।
বর্তমান পরিস্থিতিতে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ওপেনিং করে শুভমন গিল দুটো ইনিংসেই সেভাবে রান পাননি। যার ফলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারাকে দিয়ে ওপেন করানো হয়েছিল। সেখানে ৪৭ রান করেছিলেন পূজারা। এ বার পুরো নজরে দক্ষিণ আফ্রিকা সফরে। যদিও এই মুহূর্তে হয়তো মায়াঙ্ক আর শুভমনে ওপেনিংয়ের আস্থা রেখে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।


ইতিহাস গড়ে বড় জয় বিরাটদের, কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সিরিজ জিতল ১-০ তে
তবে পাঁচ নম্বর জায়গায় কী আজিঙ্কা রাহানেতেই ভরসা রাখবে ভারত? তিন নম্বরে কি চেতেশ্বর পূজারাই থাকবেন? পূজারা-রাহানের ব্যাটে দীর্ঘদিন বড় রান নেই। কিউয়িদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করেছেন পূজারা। কিন্তু ৪৭ রান করে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করা যাবে কি? না অন্ন ভাবানে আছে টিম পরিচালন কমিটির? সেটা বোঝা যাবে সাম্নের সফরেই।







