আজই ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা নিয়ে মোদির সঙ্গে আলোচনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন। ভারত-রাশিয়ার ২১ তম সামিট নিয়ে রাজধানী দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে বৈঠক। দেশের প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে বিপুল অর্থের সামগ্রী রাশিয়ার থেকে কিনতে চলেছে ভারত। আজই ভারত সফরে পুতিন এর সঙ্গে সেবিষয়ে আলোচনা সারবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুনঃ নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, প্রশ্নের জবাব পেতে রওনা দিল তৃণমূল #Nagaland

২০১৯ এর বিক্রস সামিটের পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছেন দুই পক্ষ। কোভিডের নতুন ভেরিয়েন্টের কারণে একাধিক বৈঠক বাতিল হয়েছে রুশ প্রেসিডেন্টের। কিন্তু সোমবার শেষ মুহুর্তে জানা গিয়েছে ভারত সফরে আসছেন তিনি। প্রায় ছয় মাস পর বিদেশ সফর ঠিক হয়েছে তাঁর। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে এবং আন্তর্জাতিক স্তরে একাধিক বিষয়ে বৈঠক হতে চলেছে। বৈঠকে গুরুত্ব পেতে চলেছে সন্ত্রাসবাদ। আফগানিস্তানের তালিবান শাসন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে চলেছে। 

Why S400 is Essential for India's National Security

সূত্রের খবর, অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমের এস-৪০০ ভারতের প্রতিরক্ষা বিভাগে যোগদান করতে চলেছে। নয়া চুক্তি অনুযায়ী রাশিয়ার সঙ্গে প্রায় ৫ বিলিয়ন ডলারের চুক্তি হতে চলেছে ভারতের। এর আগে নাটোর অন্তর্ভুক্ত তুর্কি এই এস-৪০০ কেনার সমস্য বিরাট পদক্ষেপ নিয়েছিল আমেরিকা। কিন্তু আমেরিকার বিষয়ে কেন চুপ? প্রশ্ন উঠতে শুরু করেছে।

কূটনৈতিক মহলের তরফে জানানো হয়েছে, এই বৈঠকে প্রতিরক্ষা বিভাগে আরও বেশী পরিমাণে সুখোই সু-৩০, মিগ-২৯ ফাইটার জেট আসতে চলেছে। সেইসঙ্গে যুক্ত হতে চলেছে ৪০০ টি টি-৯০ ট্যাঙ্ক। প্রায় সাত লক্ষের অধিক একে-২০৩ রাইফেল রাশিয়ার থেকে কিনোট চলেছে ভারত।

আজই ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে চলেছে ভারত  

আজই ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে চলেছে ভারত  
আজই ভারত সফরে পুতিন, প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে চলেছে ভারত  

এদিন আলাদা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্জে সোইগু এবং বিদেশমন্ত্রী সার্জে ল্যাভরভের সঙ্গে বৈঠক সারেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ে কথা হতে চলেছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত