নজরবন্দি ব্যুরোঃ আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বলছেন ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, ১০০টি গাড়ি রয়েছে। প্রমাণ করতে না পারলে চরম সিদ্ধান্ত নেব। শুক্রবার আদালতে প্রবেশের মুখে এমনটাই মন্তব্য করতে শোনা গেল হুগলী তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। আজ আদালতে জামিনের আবেদন করতে পারে কুন্তল। পাশাপাশি, মানিকের সঙ্গে কুন্তলের যোগ নিয়েও একাধিক তথ্য তুলে ধরতে পারে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ Udayan Guha: ২০-২১ না আসলে ২২ তারিখ বাড়িতেই থাকুন, সরকারি কর্মচারিদের হুঁশিয়ারি উদয়নের
গত ২১ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি গ্রেফতার হন কুন্তল ঘোষ। এরপর থেকেই তাঁর সম্পত্তি তদনতকারী সংস্থার নজরে। কুন্তলের একাধিক সম্পত্তি ও বিভিন্ন অঙ্কের টাকার লেনদেন এখন কুন্তলের নজরে। গতকালও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানেও কুন্তলের সঙ্গে কার কার লেনদেন হয়েছে? তা জানতে চায় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গতকাল জিজ্ঞাসাবাদে মুখ খোলেননি কুন্তল।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। তাপস জানিয়েছেন ২০১৭ সালে বিভিন্ন সময়ে গোপাল প্রাথমিকে চাকরিপ্রার্থীদের দেওয়া প্রায় ৯৪ লক্ষ টাকা কুন্তলকে দিয়েছেন। সেই টাকার লেনদেন সম্পর্কিত তথ্য তাঁর ডায়েরিতে উল্লেখ করেছেন কুন্তল। ইডির দফতর থেকে বেরিয়ে যদিও সেই কথা অস্বীকার করেন গোপাল। কুন্তল দাবি করেছেন, গোপালকে তিনি কয়েক দফায় টাকা দিয়েছেন।
প্রমাণ করতে না পারলে চরম সিদ্ধান্ত নেব, কটাক্ষ কুন্তলের

অন্যদিকে, গতকাল গোপাল দলপতিকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নীলাদ্রি ঘোষের নাম উঠে এসেছে। সিবিআই দফতরে গোপালের সঙ্গে নীলাদ্রিক মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোপালের সঙ্গে কুন্তলের সঙ্গে লেনদেন এখন সিবিআইয়ের আতসকাঁচের তলায়। এমনটাই সূত্রে খবর। এরই মাঝে শুক্রবার কুন্তলের মন্তব্য ঘিরে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।











