নজরবন্দি ব্যুরোঃ বিতর্কের সুচনা হয়েছিল ২২ লক্ষের একটি গাড়ি থেকে। পরে বিতর্কের জল গড়িয়েছিল বহুদুর। তর্কযুদ্ধে শামিল হয়েছিল শতরূপ ঘোষ এবং কুণাল ঘোষ। সেই চর্চা বৃহস্পতিবার আরও একধাপ বেড়ে দাঁড়াল। কারণ, এদিন বাম নেতা শতরূপ ঘোষকে মানহানির নোটিশ ধরালেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। তালিকায় দুই বাম নেতা।
শতরূপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অপমানজনক কথা বলেছেন। নোটিশে বলা হয়েছে, আপনি বলেছেন, আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরও এদিকে-ওদিকে সন্তান ছড়িয়ে ছিলেন। ওনার বাবা হয়তো যখন কিছু কিনতেন আমি জানি না, হতে পারে, ওনার প্রশ্ন শুনে মনে হচ্ছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে নিজের নামেই কিনতেন। আমি জানি না উনি টেস্ট টিউব বেবি কিনা। এই অভিযোগ তুলে আইনি নোটিশ পৌঁছে গেল শতরূপের কাছে।

শুধুমাত্র শতরূপ নয়, আইনি নোটিশ পাঠানো হয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। কারণ, শতরূপ যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সমস্য পার্টি অফিসে ছিলেন মহম্মদ সেলিম এবং বিমান বসু। ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তাঁরা কোনও প্রতিবাদ জানাননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক। আগামী ৭২ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে শতরূপের কাছে।
শতরূপ ঘোষকে মানহানির নোটিশ ধরালেন কুণাল, আইনি জটিলতায় আরও দুই নেতা

এবিষয়ে শতরূপ ঘোষ জানিয়েছেন, এখনও অবধি কিছু পাইনি। মিডিয়ার মাধ্যমে শুনেছি। উনি পাঠান। দেখা হবে আদালতে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন। বেশীদূর এগোননি।



