Mamata Banerjee: রাজ্য সরকারের কর্মী হয়ে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে না, স্পষ্ট করলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের সমহারে ডিএর দাবিতে একটানা অবস্থানের পর শহরের বুকে জোড়া মিছিল এবং বিরাট সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখান থেকেই কিছুদূরে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে টানা ৩০ ঘণ্টার ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে চলেছেন তিনি। বৃহস্পতিবারেও স্পষ্ট করলেন, রাজ্য সরকারের কর্মী হয়ে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ Tapas Chatterjee: বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে শরিক হয়েছি আমরাও, বিস্ফোরক বিধায়ক

এদিনের মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বঞ্চনার কথা আরও একবার যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন, তেমনই বাম আমলের চাকরি প্রসঙ্গে আরও একবার প্রশ্ন তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। তিনি  মন্ত্রী শশী পাঁজাকে সিপিএমের অনিয়মের তালিকা দেখাতে বললেন।সেই তালিকা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা গণশক্তিতে কাজ করেন তাঁদের প্রত্যেকের স্ত্রী শিক্ষিকা। সব চিরকুটের চাকরি।

FsZBjAiXsAIBiBI 1
রাজ্য সরকারের কর্মী হয়ে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে না, বার্তা মমতার 

এরপরেই বাম আমলের চিরকুটে চাকরির কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিরকুটে চাকরি! পেনশন-বেতন নিয়ে আরও চাই? তিনি স্পষ্ট করে বলেন, দুরবস্থা নিয়েও ১০৬ শতাংশ ডিএ দিয়েছি। তার পরেও চাওয়া থামছে না? কথায় কথায় পেন ডাউন? জনগণের টাকা নিয়ে আপনারা কাজ বন্ধ করতে চাইছেন? এক তারিখ হলে আগে বেতন পেতেন না। এখন এক তারিখে পেনশনও পান! তার পরও আপনাদের চাই?

রাজ্য সরকারের কর্মী হয়ে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে না, বার্তা মমতার 

FscQc2xXgAEz2Zs 1
রাজ্য সরকারের কর্মী হয়ে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে না, বার্তা মমতার 

এরপরেই তিনি বলেন, জনগণের টাকা নিয়ে পেন ডাউন করবেন বলছেন। সাইলেন্স প্লিজ। আগে ১ তারিখে মাইনেও পেতেন না। এখন ১ তারিখে পেনশন পান। চিরকুটে চাকরি পেয়ে ৫৫-৬০ হাজার টাকা পেনশন পায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে ডিএ আন্দোলনের মঞ্চে শোরগোল ফেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর