Tapas Chatterjee: বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে শরিক হয়েছি আমরাও, বিস্ফোরক বিধায়ক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কোণঠাসা শাসক দল তৃণমূল। এইসময় আবার আলোচনায় উঠে এসেছে বাম আমলের চাকরি। বিধায়ক উদয়ন গুহের পর বাম আমলের চাকরি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন তাপস চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: ছাত্র-যুবদের নিয়ে তৈরি হবে ব্যান্ড, সিন্থেসাইজার-গিটার কিনে দেবেন মমতাই

বর্তমানে রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় একসময়ে ছিলেন সিপিএমের দাপুটে নেতা। ২০১১ সালে তৃণমূলে যোগ দেন তিনি। বৃহস্পতিবার বিধায়ক বলেন, “সিপিএম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে অনেক চাকরি হয়েছে। আমরা রাজনৈতিক সিদ্ধান্তের শরিক হয়েছি।” এরইসঙ্গে তিনি যোগ করেন, “তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।

273962 6abc93e2 ade9 4a4c a833 80f681a7cdae
বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে শরিক হয়েছি আমরাও, মন্তব্য তৃণমূল বিধায়কের

বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে শরিক হয়েছি আমরাও, মন্তব্য তৃণমূল বিধায়কের

mamata banerjee dharna pti
বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে শরিক হয়েছি আমরাও, মন্তব্য তৃণমূল বিধায়কের

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বাবা প্রয়াত কমল গুহ’র পুত্র। কয়েকদিন আগে তৃণমূল নেতা দাবি করেছিলেন, তাঁর বাবার আমলে ভাতা দিতে না পেরে পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হত।

1646862304 udayan guha

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতা জেলে। এইসময় শাসক দল সিপিএম জমানায় চিরকুটের মাধ্যমে চাকরি দেওয়ার পাল্টা অভিযোগ আনে। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর