মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল

Kunal Ghosh: যদিও কুণাল বলেছেন, এই পদে থাকতে তাঁর আগ্রহ ছিল না, আগেই নিজের এক্স হ্যান্ডেল থেকে রাজ্য সম্পাদকের পরিচয় মুছে দিয়েছিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তার পর থেকেই একের পর এক বিস্ফোরক সব বক্তব্য রাখছেন তিনি। যদিও কুণাল বলেছেন, এই পদে থাকতে তাঁর আগ্রহ ছিল না, আগেই নিজের এক্স হ্যান্ডেল থেকে রাজ্য সম্পাদকের পরিচয় মুছে দিয়েছিলেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করলেন কুণাল।

আরও পড়ুন: চাকরি বিক্রির সব তথ্য তৃণমূলের কাছে ছিল ২১ সালেই, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল

বুধবার একটি রক্তদান শিবিরে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ। সেখানে আবার উপস্থিত ছিলেন তৃণমূল ত্যাগী বিধায়ক তথা আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তাপসকে ‘বড় নেতা’ বলে সম্বোধন করেন কুণাল। প্রশংসাও করেন তাঁর সম্পর্কে। এরপরই দলের রাজ্য সম্পাদক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল
মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল

যে প্রেস রিলিজে কুণালকে সরিয়ে দেবার কথা জানা যায়, সেখানে দলের তরফে স্বাক্ষর করেন ডেরেক ও’ব্রায়েন। যাকে কুণাল ‘কুইজ মাস্টার’ বলছেন। এমনকি ডেরেক ‘পিওন’-এর কাজ করেছে বলে কটাক্ষও করেন তিনি। কিন্তু, কুণাল ঘোষকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হল কার নির্দেশে? দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না?

মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল

বৃহস্পতিবার প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কুণাল বলেন, “আমি জানি না। আমার সাথে এই ব্যাপারে এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনও কথা হয়নি। কিন্তু, যে দলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলন ছাড়া গাছের একটা পাতা নড়ে না। সেখানে তাঁরা জানেন না কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হল, এটা কি খুব বিশ্বাসযোগ্য। তাঁরা নিশ্চয়ই জানেন। হয়তো আমাকে আর প্রয়োজন নেই।”

মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল

মমতা-অভিষেকের অঙ্গুলিহেলনেই হয়েছে, পদ হারানোর পর বিস্ফোরক কুণাল

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন কুণাল। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিৎ শুভেন্দুর থেকে রাজনীতি শেখা এমনও বলেন তিনি। তবে, কুণাল জানিয়েছেন, তিনি তৃণমূলেই ছিলেন, আছেন এবং থাকার চেষ্টা করবেন! যদি দল তাঁকে কর্মী হিসাবে থাকতে না দেয় তাহলে তিনি কেবলমাত্র সমর্থক হিসাবেও মমতা বন্দ্যোপাধায়ের দলের পাশেই থাকবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন