নজরবন্দি ব্যুরোঃ ব্যাক্তিগত আক্রমন করছেন একদা প্রিয় কানন! রাজনীতির রদবদলে আজ যাঁরা সতীর্থ কালকে তাঁরা বিরোধী দলের নেতা। এই পরিস্থিতিতে একে অন্যের বিরুদ্ধে নাম করে বা না করেই বলে যাচ্ছেন একাধিক কথা। রাজনীতির পরিসর ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে যা। এই ঘটনায় এই মুহুর্তে বাংলায় নতুন নয়। একাধিক সভা মঞ্চ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বা না করে ব্যক্তিগত স্তরে আকমন করেছেন শুভেন্দু অধিকারী। সেই মর্মে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিশেকের আইনজীবী। এবার একই ভাবে বিজেপির নেতা শোভন চট্টোপাধায়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন্ তৃনমুক্ল নেতা কুনাল ঘোষ।
আরও পড়ুনঃস্বাস্থ্যসাথী প্রকল্পে এবার নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
গতকাল, মঙ্গলবার কুনালের আইনজীবী অরিন চট্টোপাধ্যায় আলিপুর আদালতে শোভন চট্টপাধায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এই মামলার প্রেক্ষিতে কুনাল ঘোষ নিজে জানিয়েছেন রাজনৈতিক স্তর পেরিয়ে ব্যক্তিগত ভাবে তাঁকে আক্রমন করছেন তৃনম্যল ত্যাগী বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এক সময়ের সতীর্থ এবং প্রাক্তন মেয়রের এহেন আচরনের জন্য ক্ষুব্ধ তিনি। প্রাক্তন মেয়রের ব্যভার করা কিছু শব্দ অসংসদীয়,এবং কুরুচিকর। এর জবাব তিনি তাঁর নিজের মতো করে দেবেন বলেই জানিয়েছিলেন।।
ব্যাক্তিগত আক্রমন করছেন একদা প্রিয় কানন! এবার শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১০ কোটি তাকার মানহানির মামলা দায়ের করলেন তিনি। এবং সেখানে স্পষ্ট জানিয়েছেন কুনাল ঘোষ, যেভাবে জ্ঞান হারিয়ে অবিবেচকের মতো রাজনীতির গন্ডী পেরিয়ে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন তার জন্য এই ফৌজদারি মামলা উপযুক্ত। প্রসঙ্গত বিজেপির সাংবাদিক বৈঠক থেকে কুণালকে ‘পকেটমার’-এর সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন মেয়র। এছাড়াও সারদাকর্তা সুদীপ্ত সেনের থেকে মোটা অঙ্কের ‘বেতন পাওয়া’ কুণাল ‘দালাল’, ‘নটোরিয়াস ক্রিমিনাল’ এসবও বলেছেন তিনি। সেসবের প্রেক্ষিতেই কুনালের এই মামলা। এর পড়ে আর একটি মামলা করবেন বলেও জানা যাচ্ছে। তবে এই বিষয়ে বিজেপি নেতা এবং প্রাক্তন মেয়রের কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



